-
মেয়ের মান
মহাম্মদ ইদ্রিস আলি
————————
সে মান করে আজ,
তিন দিন হয়।
আমার সাথে কথা না কয়।হঠাৎ মেয়ের মান ভাঙ্গিলে,
ফোন করে সে নালিশ করে।
তুমি যখন যাও শহরে,
বলে না যাও আমায় ক্যানে?জবাব দিলাম ভয়ে ভয়ে,
ভোরে যখন যাই শহরে,
তুমি থাকো গভীর ঘুমে।মেয়ে তখন রেগে গিয়ে,
ডাকতে কি খুউব শ্রম লাগে?
ডাকতে মাথায় হাত বুলিয়ে,
আমি তোমায় দেখতাম চেয়ে।এবার পড়লাম ঘোর বিপদে,
জবাব দেব, কি তাই ভেবে।
মাথাটাকে নত করে,
ক্ষমা ভিক্ষা নিলাম করে।মেয়ে এবার নরম স্বরে,
ফের যদি যাও এমন করে?
কাদবো শুধু হাসবোনা আর।
কোনো কথাও বলবোনা আর।তাকিয়ে সে আমার পানে,
মুখটি যে মোর মলিন দেখে।
খানিক বাদে খিলখিলিয়ে,
হেসে ডাকে ড্যাডু বলে।-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 02 November 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Shukdeb Chandra Mazumder
@shukdeb-mazumder
Israt Lamia
@israt-lamia
Sam E Jahan Upoma
@samejahanpoma
তুঘলকি কবি
@anwar
মিথিলা কনক
@methila06
সিব্বির এ্যালবেস্টাইন ওথেলো
@othello
ভাস্কর
@vaskarchou
Md. Deloar Hossen
@md-deloar-hossen
Prithula Zaman
@prithula


স্নেহ বাৎসল্য অপুর্ব এক অনুভুতি। ভালো লাগলো। অভিনন্দন।