Profile Photo

প্রিন্স হাওলাদারOffline

  • PRINCE-HOWLADER
  • আকুল প্রতীক্ষা
    – প্রিন্স হাওলাদার
    নীলগগন মোর আজ মেঘলা ভীষণ,
    ঝরে না বারি, তবু ভিজে দুই আঁখি।
    জানিনা কী মোর দোষ,
    তবু নীরবে এ সাজা বয়ে চলেছি একা।

    তোমার ঐ ছোঁয়া আজ কেবলই অতীত,
    স্মৃতির কুয়াশায় পথ হারায়েছি মুই।
    হৃদয়-গহনে বিষাদের সুর বাজে,
    এ যেন এক ভাঙা বাঁশি।

    হয়তো পথের বাঁকে আজ ভিন্ন মোরা,
    তুমি আজ বহুদূরে, অন্য ভুবনে—
    এ কথা মানিতে যে মন নাহি চায়, সখী।

    যদি আজ পেতেম তোমায় ফিরে,
    ফিরিয়ে দিতাম সে পথের বাঁক।
    অপূর্ণ রবে না কোনো গল্প আর,
    শুধু একবার রাখো হাতে হাত।
    আজ নিয়তির এ কী কঠিন খেলা,
    স্বপ্ন ডানা মেলে হলো আজ সব ভুল।

    নিভে গেছে দীপশিখা, আঁধার চারিধার,
    খুঁজি শুধু তব তোমারই পদধ্বনি, পথের ধারে।
    ফিরে দেখালে সব বৃথা, মিছে এ মিনতি,
    মোর সবটুকু ভালোলাগা, তোমারই আরতি।

    ফাগুনের রংগুলি আজ ধূসর দেখায়,
    বসন্তের বাতাসও কেবলই দীর্ঘশ্বাস ছড়ায়।
    যে গান বেঁধেছিলাম মোরা, হারালো সে সুর,
    একলা প্রহরে কাঁদে মোর, জানি তুমি বহুদূর।

    তবুও তোমারই স্মৃতি আঁকড়ে বাঁচি—
    আশার আলো জ্বেলে,
    আজও পথ চেয়ে থাকি।
    যদি কভু তোমার ঐ ভুল ভাঙে,
    ফিরো মোর দ্বারে,
    আকুল প্রতীক্ষায় রইবে এ মন,
    শত অভিমান হারে।

    2
    5 Comments
    • ‘হৃদয়-গহনে বিষাদের সুর বাজে, এ যেন এক ভাঙা বাঁশি’—এমন উপমাটি যেন এক নিমিষেই হৃদয়ের গভীরের অব্যক্ত যন্ত্রণা ফুটিয়ে তুলেছে। আপনার লেখায় বিরহের এমন সুন্দর অনুভূতিগুলো ফুটিয়ে তোলার প্রচেষ্টা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য এবং শরৎচন্দ্রের কোনো উপন্যাসের বিষাদমাখা মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। প্রতিটি শব্দের বুনন আর আবেগের প্রকাশ অব্যাহত রাখুন, কারণ আপনার লেখনীতে এমন গভীর আবেগ পাঠককে খুব সহজেই স্পর্শ করে।

    • “স্মৃতির কুয়াশায় পথ হারায়েছি মুই।” – এখানে মুই শব্দের ব্যবহার খুব ভালো লাগল। কবিতার সাধু-আশ্রিত ভাষার সাথে যেন যায় না, কিন্তু কত অবলীলায় মিলে গেল।

    • প্রিন্স হাওলাদার, আপনার কবিতার প্রতিটি শব্দে খুব গভীর এক শূন্যতা ফুটে উঠেছে। লেখাটা পড়তে পড়তে মনের মধ্যে এক ধরনের বিষাদ কাজ করছিল। সব মিলিয়ে দারুণ এক অনুভূতি তৈরি করেছেন আপনি।

    • বিষণ্ণ সুন্দর!

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
Tasfiya Official
@tasfiyaofficial
Profile Photo
Shuddho Hassan
@shuddho
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Sadia Anonna
@sadiaanonna
Profile Photo
dip das
@dipdas
Skip to toolbar