-
নীলাগুন
– শাহাদাৎ হোসেন ভূঁইয়াভয়ের বিষে মানুষ আজ লুকায় গিয়ে কোণে,
চিতার আগুন জ্বলছে একা উদাস সবুজ বনে।
হারানো সেই রাজ্যেরই বেদনা চেপে মনে,
কাকতাড়ুয়া রাজা হলো আজ লোভের কুৎসিত ধনে।মেঘের ডানায় ওড়ে স্মৃতির দেশে কালো চুল,
রক্তেরই ওই চরম দামে ফোটে সুবাসিত ফুল।
নদীর কূলও সম্বল হারিয়ে আজ ব্যাকুল,
কানে দোলে বিষাদের ওই নীল রঙের দুল।অন্যায়েরই বিরুদ্ধে তাই জাগুক হাহাকার,
শানপাথরে চেতনা হোক ধারালো তলোয়ার।
মানুষের বেশে লুকিয়ে থাকা হিংস্র জানোয়ার,
চূর্ণ হোক মরীচিকার প্রাচীর আর অনাচার।অমাবস্যা কেটে আলো আসবেই তো ফিরে,
সোনার হরফে সূর্য উঠবে নতুন কোন ভোরে।
সব গ্লানি আজ ধুয়েমুছে যাক দূরে সরে,
মুক্তির বীজ জেগে উঠুক প্রতিটি ঘরে ঘরে।শান্তির সুর থেমে যায় সবার মনের লাজে,
মিথ্যার কুয়াশা কেটে মিলবে জয়ের সাজে।
মুক্তির সে সুর সবার ব্যাকুল হৃদয়ে যে বাজে,
মহিরুহর পরিচয় তো প্রকাশ পায় মহৎ কাজে।4 Comments-
শাহাদাৎ হোসেন ভূঁইয়া, আপনার এই লেখাটিতে শব্দের নিখুঁত বুনন এবং গভীর অনুভূতির প্রকাশ সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি চাইলে শেষের দিকে রূপক বর্ণনার ব্যবহার আরও বাড়িয়ে নিতে পারেন, যা আপনার ভাবনার গভীরতাকে পাঠকদের কাছে আরও স্পষ্টভাবে পৌঁছে দেবে। দারুণ একটি সৃষ্টির মাধ্যমে আমাদের ভাবনাকে আলোড়িত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিয়মিত এমন চমৎকার সব কাজ লিখে যান।
Friends
kabir suhel
@kabirsuhel
Mahiya Islam
@mahiyaislam
Poettry Chadney
@poettrychadney
Fayes Hasan
@fayeshasan
Rumi Shah
@rumishah
dip das
@dipdas
saburahmed akil
@saburahmedakil
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
fazle hasib
@fazlehasib


কবিতাটার প্রতিটি লাইনে দারুণ এক প্রতিবাদী সুর ফুটে উঠেছে, যা পড়ে সত্যিই খুব ভালো লাগল। আপনি কি মাঝে মাঝে এমন আরও সমসাময়িক বিষয় নিয়ে লেখেন, আর গ্রুপে অন্যদের লেখায়ও কি নিয়মিত রিয়্যাক্ট ও কমেন্ট করেন যাতে আমাদের আড্ডাটা জমজমাট থাকে?