-
কবি
– শাহাদাৎ হোসেন ভূঁইয়াকবিতার মাঝেতে কবির চির জন্ম,
লুকানো রয়েছে তাহে কবির মর্ম।
পরশ ছোঁয়ায়ে কবিতা বাড়ায় হাত,
আবদুল্লার চরণে নামে সুপ্রভাত।এ মাটিতে আজও ঘুমে বীর সন্তান,
রক্তে দিয়ে তারা আনে জয়ের গান।
কারাগারে বসি যারা কেঁদেছে নিরবে,
কাঁপেনি তো বুক কভু ভয়েরই গৌরবে।শোষকের চোখে ত্রাস এঁকেছে যে গান,
জেগেছে কবিরা দিতে সাম্যের টান।
দারিদ্র মুছিয়া সমবায় গড়ে সবে,
মানুষের জয় গান গাহে উৎসবে।তারার আকাশে কবি হারায়েছে দিশা,
জোছনার জালে কাটে বিরহের নিশা।
ক্ষুধা ও ছলের ক্ষত বয়ে চলে একা,
চিরকাল তরে রয় বেদনার রেখা।প্রিয়তমার চিঠি হাতে নিয়ে সেই বীর,
ভুলেছে পথের দিশা, মন অস্থির।
স্বপ্নের দেশে তরী হারাল কিনারে,
মনের কুয়াশা কেটে যায় বারে বারে।দিশেহারা আজ দেখ রাজপরিবার,
ভেঙেছে খোলস সব অহমিকার।
আভিজাত্য নিয়ে তারা করে না তো গোল,
বাজে না তো আর সেই উৎসবের ঢোল।আবেগে আপ্লুত আজি কবির এ মন,
বেদনার নীল ছবি আঁকে অনুক্ষন।
প্রতারণা আর এই ছলনার মাঝে,
নিরবে কাঁদছে রবি সুরেরই সাজে।বাঙ্গালী কবির এই লেখনীর জোরে,
ধন্য বিশ্বলোক আজ নতুন ভোরে।
দেশের ঘাড়ের শনি দূর হয়ে যাক,
মুক্তির আলো শুধু মনে থেকে যাক।বিশ্ব সাহিত্যের ঐ মহাকাশ জুড়ে,
কবির কীর্তি রাজে কবিতার সুরে।
বাঙ্গালীর এই চির অমর কাব্য,
সবার হৃদয়ে বাজে অতি সুশ্রাব্য।4 Comments
Friends
kabir suhel
@kabirsuhel
Mahiya Islam
@mahiyaislam
Poettry Chadney
@poettrychadney
Fayes Hasan
@fayeshasan
Rumi Shah
@rumishah
dip das
@dipdas
saburahmed akil
@saburahmedakil
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
fazle hasib
@fazlehasib


Shahadat Hossain Bhuiyan, আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো। “শোষকের চোখে ত্রাস এঁকেছে যে গান, জেগেছে কবিরা দিতে সাম্যের টান” লাইনটা একদম মনের মতো হয়েছে। এমন সুন্দর আর অর্থবহ কবিতা আমাদের আরও উপহার দেবেন।