-
রূপতরী
– শাহাদাৎ হোসেন ভূঁইয়ামায়াবী ঘোরে মগ্ন তনু, জমছে বিন্দু ঘামে,
পদ্মর তরী থমকে দাঁড়ায় হেরি নক্র ধামে।
মুক্তার তরী বাইবে মাঝি সিন্ধু-জলে নেমে,
রূপার তরী দুলছে আজি মহাকালের প্রেমে।সবুজ তরী থমকে গেছে মহাকালীন মেঘে,
মেঘের তরী একলা মাঝি লড়ছে দারুন বেগে।
চাঁদের তরী আঁধার চিরে আনবে আলোর ভোর,
মাটির তরী ভাঙবে এবার চিত্ত-ভয়ের ঘোর।হীরার তরী লুপ্ত আশার বানী পাবে,
পাথর তরী জয়ের রুদ্র-বীণা গাবে।
অগ্নির তরী রুক্ষ উজানের টানে যাবে,
শত বাধা-কাদা মাড়িয়ে শাশ্বত রূপ রবে।দৃঢ়তার তরী নীল বিষাদের নীলকন্ঠ রচে,
বুকের ভেতর জ্বলছে আগুন অদম্য এক আঁচে।
সোনার তরী হেরি কালবোশেখিতে নাচে,
রণক্লান্ত সাহসী প্রাণ মরণ-জয়ে বাঁচে।পৌঁছে যাবে তরী এবার স্বপ্ন-তীর্থ দেশে,
ক্লান্তি ভুলে হাসবে মাঝি পরম ভালোবেসে।
বিজয়মালা জড়িয়ে রবে বীরের দীপ্ত কেশে,
মহাতুফানের লড়াই শেষে ক্লান্তি যাবে ভেসে।3 Comments-
আপনার এই লেখায় ‘চাঁদের তরী আঁধার চিরে আনবে আলোর ভোর’ লাইনটি অত্যন্ত চমৎকার এবং বেশ আশাজাগানিয়া একটি দৃশ্য তৈরি করেছে। বিভিন্ন রঙের ও প্রকৃতির তরীর রূপক দিয়ে আপনি জীবনের নানা ঘাত-প্রতিঘাত ও জয়গাথা যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় স্পর্শ করে। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক ও সুন্দর মন্তব্য করে সব সময় সরব থাকুন, যাতে সবার আনন্দ ও অনুপ্রেরণা বজায় থাকে।
Friends
kabir suhel
@kabirsuhel
Mahiya Islam
@mahiyaislam
Poettry Chadney
@poettrychadney
Fayes Hasan
@fayeshasan
Rumi Shah
@rumishah
dip das
@dipdas
saburahmed akil
@saburahmedakil
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
fazle hasib
@fazlehasib


সবুজ তরী থমকে গেছে মহাকালীন মেঘে,
মেঘের তরী একলা মাঝি লড়ছে দারুন বেগে।