Profile Photo

Mohammad HasanOffline

  • Mohammad-Hasan
  • Profile picture of Mohammad Hasan

    Mohammad Hasan

    • 5 years, 1 month ago

    কারবালা

    শেষ যামিনীর বিষন্নতায় ধুঁকে ধুঁকে তুমি শেষ..
    সঙ্গী করেছে কাকুতি,”আহা চলে গেল দরবেশ”!
    কার নিকটে সাধু সেজেছিলে,কার কাছে নির্ভয়?
    হলফ করে বলছে স্বজন,সব-ই ছিল অভিনয়।
    যার বুকেতে ধনুক ছুঁড়লি,দেখালি তোর প্রতাপ,
    দেখ শীর্ণ দেহেই তুলছে মূর্তি,করছে আর্তনাদ!
    যার ঘরেতে আগুন জ্বালিয়ে করলি যাযাবর,
    অসুর তোকে বলছে না আজ,বলছেনা বর্বর।
    স্বজনের চোখে ভাসছে অশ্রু,নিশ্চুপ বোন-ভাই,
    আদতে কাল হাসবে সবাই ,থাকবি তুই অসহায়।
    সম্পদ ভোগে মাতবে সবাই,ভুলে যাবে একদিন,
    অর্জন যার সে কাঁদছে ভূতলে,আজ সে বেদুইন!

    সালাতের মাঝে সমিতির খোঁজ,আছে নাকি ভয়ডর?
    তবে দেবদূত আজ করুক জেরা,দাও দেখি উত্তর।
    সম্পদ সেতো লুফেই নিয়েছিলি,নেই কোন উদ্ভব,
    তবে স্রষ্টার কাছে নত কেন আজ?কেন তুই নীরব?

    মৃত্যুর ভয় এতই যদি,তবে গিললি কেন হারাম?
    যা মুগুরের সাথে বন্ধন কর,ওইযে জাহান্নাম!

    কার্বন আর কর্পূরের সাথে উড়ে যাবি যেইদিন,
    বুঝবি খোকা ধরণীর-ও চেয়ে কবর খুব কঠিন!

    গরল পবনে পঙ্গু এ ধরা!কৃত্রিম সুখের অভিলাষ,
    মা আমি গগনের মতো স্বচ্ছ হবো,করবে আমায় পরিহাস?
    …….

    গল্পটির মূল অংশটি মূলত একজন মায়ের পাঠ করা, যে তার সন্তানকে সততা ও ধর্মের শিক্ষা দেয়ার উদ্দেশ্যে একজন অসৎ ও নাস্তিক ব্যাক্তির কীর্তিকলাপ ও তার পরিণাম সম্বন্ধে ধারণা দিয়েছে।প্রকৃত অর্থেই কাচের এই শহরে মানুষ এখন কৃত্রিম সুখের -ই সন্ধান করছে এবং কষ্টকর হলেও সত্যি এই যে, তারা এ পৃথিবীতে কেন এসেছে তা হয়তো তারা কোনোদিন ভেবেও দেখে নি!

    8
    6 Comments

Mohammad Hasan (Saad)

Student , Dhaka Residential Model College

সে তো স্বপ্নের মতো বাস্তব,সে যে চিন্তার মতো সুন্দর! 

আছে বাষ্পের মতো অশ্রু,আছে আয়ুহীন এক অন্তর!

Skip to toolbar