-
যাবো, দূর বহুদূর…….
~শরীফ এমদাদ হোসেনবর্ষণ ভালো লাগে, তবে এতো বর্ষণ নয়।
ভাবছি, কড়া রোদ এলে উঠোনে শুকোতে দেবো নদী
মেঘ ফেটে হবে চৌচির
খাল বিল জলাশয় উপচে যাবে সাহসের খেলায়
কর্দমাক্ত পিচ্ছিল পা
হেঁটে আর যাবে না যমুনায়
নিজ থেকে নেমে যাবে বঙ্গোপসাগর……ভাবছি, এগোবো না আর
দেবো না পাড়ি, তীর হারা এই ঢেউয়ের সাগর
লুটেরা নিচ্ছে লুটে নিক
খুনীরা করছে খুন করুক
ধর্ষকেরা করছে উল্লাস করুক
লাওয়াতাতে ভরে যাক পাপের সমাজ
সভ্যতা উল্টে যাচ্ছে যাক, বিক্রি হয়ে যাক দেশ
তবুও ধর্মের আড়ালে ধ্বজা ব্যবসার
চিরকাল দুর্বলের ওপর করছে ব্যবহার।ভাবছি, ছেড়ে দেবো খরিদা আকাশ
বুনবো না তারকার মালা
এ জাহান ভরা বেদনায়, ঘুষ দুর্নীতি চাঁদাবাজি ধর্ষণ খুন লুটপাটে রাজপাট রোজ
কী করে আঁকবো আমি সুখের জমিন?থাকবো না, থাকবো না, যাবো চলে,
যাবো, দূর বহুদূর……..
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman