Profile Photo

Liton HossainOffline

  • Liton-Hossain
  • Profile picture of Liton Hossain

    Liton Hossain

    • 5 years, 1 month ago
    Profile picture
    • 5 years, 1 month ago

    ভাবনা
    লিটন হোসেন

    তুমি চলে গেছ অনেকদিন হলো।
    বিশাল এই পৃথিবীর ছোট্ট একটি জায়গায়—-একাকী আমি,
    বিশাল বেদনায় পতিত মানুষ।
    যে হৃদয় পদদলিত হয়েছে
    যে ভালোবাসায় মরচে পড়ে গেছে,
    সেই মুখ থুবরে পড়া অতীতকে নিয়ে
    এখন আর ভাবতে ইচ্ছে করেনা।
    তবুও চলমান জীবনের ক্ষণে ক্ষণে
    অভিশপ্ত অতীত সামনে আসে
    সমুদ্রের ঝড়ের মত হৃদয়ে ঝড় তুলতে চায়।
    অতীত মুছে ফেলা যায়না,
    ইচ্ছে হয় তোমায় দেখি, কেমন আছ তুমি অন্যের,
    যে তুমি আমার ছিলে।
    একদিন তোমার সামনে গিয়ে দাড়ালাম
    এ কি অবস্থা তোমার।
    অযত্নে- অবহেলায়- নির্যাতনে
    যেন এক জীবন্ত লাশ।
    আবারও কষ্টের পাহাড় বুকে নিয়ে ফিরে আসলাম
    জীবনের এই ক্রান্তিলগ্নে কিছুই করার নেই আমার ।

    4
    3 Comments

Friends

Skip to toolbar