-
সোহেল রানা is with ছন্নছাড়া মহাপ্রান and 16 others
#ভুল #অনুভব…
পুরোনো বইয়ের ধুলো পড়া মলাট উল্টে
দেখেনা বিবেক,
ভেতরে মুহুর্মুহ উৎসব, জীবনী শক্তি, প্রেম,
ভালোবাসা আরও কত কী..!
শুভ্র সুন্দর মুখের মতো
থরে থরে ফুটে থাকা ফুলের আকর্ষী রঙে
মৌ আহরিত মনুষ্য চোখ ভুলে যায়
কবিতার ধুলো পড়া সহপাঠ।
কান্নার সকরুণ সুর অবহেলা-উপেক্ষায় হৃদয়ে কেঁপে ওঠেনা,
দেখে দেখে জীবনের দৈন্যদশা
অনুভবের নির্লিপ্ততায় ছেয়ে গেছে পুরো মনন।
চিন্তার অশুভ বিবর্তনে ঢাকা পড়ে গেছে
মায়া স্নেহ মমতা,
আপন স্বার্থের সম্মোহনী ইচ্ছায়
অহংকার আসন গেঁড়েছে, গিলে ফেলেছে সভ্যতা।
বইয়ের ভাঁজে ধবল পৃষ্ঠা জুড়ে
কৃষ্ণকাব্য অচ্ছ্যুত হয়ে দিন গোণে-
পথিক আসবেই একদিন এই পথে।
কোন্ সে শুভলগ্ন, কোন্ পঞ্জির পৃষ্ঠা পেরিয়ে
ধুলোমাখা এ পথে পদযুগল ধাবিত হবে,
জানা নেই কারো।
সেই কবে থেকে পথিক, মৌ খোঁজে মনুষ্য চোখ
রংবাহারি চাকচিক্যে অন্তরে ধরে বসে আছে-
“শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির,
লিখে রাখো একফোঁটা দিলাম শিশির।”
যে আলোর ব্রত বক্ষে ধারণ করে
সূচনা হয়েছিলো শিক্ষার,
সেখানে প্রদীপহীন অন্ধকার,
প্রতি পদে পদে এই দিনগুলোতে দেখি শৈবালের আত্ম-অহংকার…
ধুলো পড়া বইয়ের মতো
পরিপাটি সাজানো হৃদয় দৃষ্টিগোচরে আসেনা,
রঙবেরঙে সাজানো মিথ্যে আবরণ ভুলিয়ে দিয়েছে
ওপথে হেঁটে যাওয়া…২০১৯
4 Comments-
সোহেল রানা, আপনার লেখাটিতে “শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো একফোঁটা দিলাম শিশির” অংশটি ভীষণভাবে হৃদয় ছুঁয়ে গেছে। বর্তমান সময়ের মানুষের অস্থিরতাকে আপনি যেভাবে ধুলো পড়া বইয়ের রূপকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই গভীর ও মননশীল। আপনার লেখনীর এই ধারা অব্যাহত থাকুক এবং আরও সুন্দর সব সৃষ্টির অপেক্ষায় থাকলাম।
চেতনার উদ্রেকবিহীন চিন্তার কোন অর্থ নেই।
যে চিন্তা অভ্যন্তরীণ মনুষ্যবোধকে জাগিয়ে তোলেনা, অনর্থক সে ভাবনা।
সোহেল রানা (রকেট মণ্ডল)
Friends
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
সাবিনা ইয়াসমিন জারা
@shakilayasmin715gmail-com
হাসান তারিক
@bohemian
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
Dark Venum
@darkvenum
দীপান্বিতা পালিত
@dipannitachowdhury669gmail-com
Parvez Rana
@parvezrana
kabir suhel
@kabirsuhel
Nazeeb Alam
@nazeebalam

আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক ধরনের অদ্ভুত শান্তি কাজ করছে। বর্তমান সময়ের এই কৃত্রিমতার ভিড়ে আপনার অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।