-
নিশি রাত বাঁকা চাঁ-আ-দ আকাশে~~
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে
হুম~
নিশি রাত বাঁকা চাঁদ আকাশে
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে
হুমমহু~ হু-হু-হু……..গুনগুন করতে করতে সুতােয় টান পড়লো। দেখি, কতোটুকু কি হলো। ছোট্ট একটা কাঁথা সেলাই করছে তূর্ণা। এ নিয়ে ছাব্বিশটা শেষ হবে। একটু দুর থেকে বিষন্ন চোখে ওকে দেখছে
তুষার। প্রেমের বিয়ে ছিলো ওদের। তূর্ণা পৃথিবীর সবচেয়ে প্রাণোচ্ছল মেয়ে। তুষার উঠে এসে পাশে বসলো ওর। এতক্ষণ তূর্ণাকে দেখছিলো বুঝতে পেরে ওর গাল রাঙা হয়ে এলো।
-এই ঠান্ডায় বসে কাঁথা সেলাই করছো? তাও এই অন্ধকারে?
-আরে! কই অন্ধকার? লাইট জ্বলছে চোখে দেখছো না নাকি?
-ভেতরে চলো।
-তুষার, আজকের চাঁদটা দেখেছো?
-হুম।
-একদম সেদিনের মতো। না?
কথাটুকু শেষ করার আগেই চোখ ভিজে এলো ওর।
নেহাৎ পুরুষের কাঁদা বারণ।
২৯-শে জুলাই ২০২৬4 Comments
I love to talk. But I like to listen stories more. You can reach out to me on FB to share your stories. I'd love to have a chat.
www.facebook.com/share/1EGQ36wamH/আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।
Friends
Rahat Islam
@rahatislam
Salful Alam
@alamict9
Rijoana
@rijoana
মোঃ আরিফুজ্জামান
@md-arifuzzaman
মোঃ মহিবুল ইসলাম
@md-mahibulislam
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Dark Venum
@darkvenum
Atiq Altaf
@atiqaltaf
Intisar Jabed
@intisarjabed


“‘ছাব্বিশটা কাঁথা’ — এই একটা লাইনেই কত গল্প লুকিয়ে আছে বোঝা গেলো। কিছু না বলেও অনেক কিছু বলে দিলেন।