Profile Photo

Pulock ShethOffline

  • pulocksheth
  • Profile picture of Pulock Sheth

    Pulock Sheth

    3 hours, 27 minutes ago
    Profile picture
    3 hours, 32 minutes ago

    একটি ​শব্দের কারাবাস🍀
    ✍️পুলক শেঠ

    ​তোমাকে ভালোবাসি বলতে না পারাটা কোনো সাধারণ ব্যর্থতা নয়, এ যেন এক আজন্ম দুর্ভাগ্যের নাম। আমার প্রতিটি নিশ্বাসের ভেতরে একটি শব্দ মরিয়া হয়ে উঠে, অথচ ঠোঁটের শেষ প্রান্ত এসেই সে দমে যায় ভয়ে। এই ভয় হারাবার।
    ​মাঝে মাঝে আমার গলার কাছে একরাশ পাথর জমে থাকে। যখনই বলতে যাই, সেই পাথরের ভারে নির্বাক হয়ে যাই আমি। তুমি যখন খুব কাছে এসে দাঁড়াও, তখন আমার বুকের ভেতরে এক সমুদ্র গর্জন করে; কিন্তু তোমার চোখের দিকে তাকালেই সেই উত্তাল সমুদ্র মরুভূমি হয়ে যায়। এক ফোঁটা শব্দও আর চুঁইয়ে পড়ে না।

    ​সবাই বলে অব্যক্ত প্রেম নাকি পবিত্র,কিন্তু আমি জানি, এই বলতে না পারার দহন কতটা তীব্র। ​এটি এক অভিশপ্ত গোধূলি, যেখানে আলো নেই, আবার অন্ধকারও পূর্ণতা পায় না। ​এটি সেই অপূর্ণ পাণ্ডুলিপি, যার শেষ পাতায় কাব্যের ছন্দগুলো হারিয়ে যেতে ভয় পায়। ​এটি সেই চিৎকার, যা কেবল নিজের কানেই প্রতিধ্বনিত হয়। ​পৃথিবীর সবথেকে কঠিন কাজ বোধহয় আবেগের বড় সত্যটাকে গোপন করে রাখা। আমি তোমাকে নিয়ে সহস্র কবিতা লিখি মনে মনে, কল্পনায় তোমাকে ভালোবাসি, হাতে হাত রেখে কয়েকশ বসন্ত পার করে দিই নিঃশব্দে।

    আমি যখন অপলকে তোমার দিকে চেয়ে থাকি, চোখের পাতায় তখন অশ্রু নয় বরং হাজারটা ‘ভালোবাসি’ শব্দ জমাট বেঁধে থাকে। এই পাথরচাপা আবেগ নিয়ে বেঁচে থাকাটাই আমার দুর্ভাগ্য। যদি আমার পুণর্জন্ম হয়, জানবে আমি শুধু তোমার জন্য জন্মাবো। ​বলতে না পারার এই বিষণ্ণতা নিয়েই হয়তো একদিন শেষ হয়ে যাবো। আমার সমাধি সৌধের ওপরে কোনো এক ফাগুনে ফুটে উঠবে একগুচ্ছ নামহীন ফুল আর এফিটাফে লেখা থাকবে এক প্রেমিকের নাম যে বলতে চেয়েও বলতে পারেনি “তোমাকে বড্ড ভালোবাসি।”

    ময়মনসিংহ -২৯/০৪/২০২৬ ইং

Friends

Skip to toolbar