-
আমি বলিনি, তুমি বোঝোনি
– প্রিন্স হাওলাদার
কিছু কথা ছিল চোখের তারায়,
কিছু ছিল ঠোঁটের কোণে,
সেদিন আকাশ মেঘলা ছিল,
বৃষ্টি নামার শুভক্ষণে।
আমি ভেবেছি চোখের ভাষা পড়ে,
নেবে তুমি আমায় আপন করে।
আমি বলিনি মুখ ফুটে সেই কথা,
তুমি বোঝোনি বুকের গভীর নীরবতা।আকাশে তখন মেঘের ঘনঘটা,
হৃদয়ে ছিল চাতক পাখির তৃষ্ণা।
ভেবেছিলাম না বলতেই সব হবে জানা,
ভালোবাসায় থাকবে না কোনো মানা।
অপেক্ষাটা দীর্ঘ হলো ভীষণ ভাবে,
জানতাম না তুমি অজানাতেই রবে।ঠোঁটের কোণে আটকে ছিল হাজারো বারন,
আমি বলিনি, পাছে হারাই অকারণে অকাল মরণ।
চোখের পাতায় জমে ছিল শ্রাবণ মেঘের ঘ্রাণ,
তুমি বোঝোনি, তাতে মিশে ছিল কার অভিমান।
অপেক্ষারা প্রহর গুনেছে দরজার ওপাশে দাঁড়িয়ে,
আমি বলিনি, হাতটা তোমার নিজের দিকে বাড়িয়ে।চুপচাপ চিনে নিয়েছি ভিড়ের মাঝে তোমার ছায়া,
তুমি বোঝোনি, নিস্তব্ধতায় কতটা লুকিয়ে থাকে মায়া।
বুকের বাঁ-পাশে জমিয়ে রাখা দীর্ঘশ্বাসগুলো ভারী,
আমি বলিনি, তাই হয়তো আমাদের মাঝে দীর্ঘ আড়ি।শহরের ব্যস্ততায় তুমি খুঁজেছো নতুন কোনো সুর,
আমি রয়ে গেছি সেখানেই, যেখান থেকে তুমি বহু দূর।
হয়তো কোনো একদিন ধুলো পড়া ডায়েরির পাতায়,
পাবে আমায় খুঁজে, অগোছালো সব না বলা কথায়।
সেদিন জানবে শুধু একটি সত্যের রেশ
আমি বলিনি বলে আমাদের গল্পটা হলো না শেষ।স্মৃতির মিছিলে যখন থমকে দাঁড়াবে কোনো বিকেলে,
দেখবে মেঘের আড়ালে সূর্যটা আজও সেই একলা।
আমি বলিনি বলে দূরত্ব বাড়ল ঠিকই,
কিন্তু আমার নীরবতায় তোমার নামটা আজও আছে অমলিন।4 Comments
Friends
Syed Farah
@syedfarah
Intisar Jabed
@intisarjabed
Tasfiya Official
@tasfiyaofficial
Shuddho Hassan
@shuddho
Sumon Molla
@sumonmolla
Omor Faruk Shawon
@shawonsadverse
Fayes Hasan
@fayeshasan
Sadia Anonna
@sadiaanonna
dip das
@dipdas

‘আমি বলিনি বলে আমাদের গল্পটা হলো না শেষ’ — যা বলা হয়নি, তার শেষও কখনো হয় না।