Profile Photo

মুনতাছির আহমেদOffline

  • MoontasirAhmed
  • Profile picture of মুনতাছির আহমেদ

    ❝তুমি কোনোদিন জানবে না❞

    তুমি কোনোদিন জানবে না,
    শীতের সকালে তোমার ঘুম ভাঙানোর জন্য এক কাপ চা হাতে দাঁড়িয়ে থাকতে আমার কেমন লাগত।

    তুমি কোনোদিন জানবে না,
    পূর্ণ জোসনা রাতে কর্ণফুলী নদীতে নৌকায় বৈঠা হাতে আমি কতটা মাঝি আর কতটা কবি।

    তুমি কোনোদিন জানবে না,
    নীল শাড়ি পরে এক হাতে চায়ের কাপ নিয়ে তুমি আমার ঘরে এলে, তোমাকে দেখে নিজেকে কতটা ভাগ্যবান প্রেমিক আর কতটা সংসারী স্বামী মনে হতো।

    তুমি কোনোদিন জানবে না,
    তোমার এলোমেলো চুল ঠিক করে দেওয়ার মতো ছোট্ট একটা অধিকার পাওয়ার জন্য আমি কত বড় একটা জীবন কল্পনা করে ফেলেছিলাম।

    তুমি কোনোদিন জানবে না,
    বৃষ্টির দিনে তোমার ভেজা চুল থেকে এক ফোঁটা পানি কপালে গড়িয়ে পড়লে সেটা মুছে দেওয়ার ইচ্ছেটুকুও আমার কাছে কতটা গভীর ভালোবাসা ছিল।

    তুমি কোনোদিন জানবে না,
    কোনো এক অচেনা শহরের ব্যস্ত রাস্তায় তোমার হাতটা শক্ত করে ধরে হাঁটার স্বপ্ন আমি কতবার দেখেছি। চারপাশে হাজার মানুষ থাকলেও তোমাকে নিয়ে নিজের একটা ছোট্ট পৃথিবী বানিয়ে নেওয়ার ইচ্ছেটা কত পুরোনো ছিল।

    তুমি কোনোদিন জানবে না,
    রাতে ঘুমানোর আগে শেষবার তোমার সঙ্গে কথা বলে ফোনটা নামিয়ে রাখার পরও তোমার কথাগুলো মাথার ভেতর কীভাবে থেকে যেত।

    তুমি কোনোদিন জানবে না,
    তোমার অভিমান ভাঙানোর জন্য আমি কত অদ্ভুত অদ্ভুত কথা জমিয়ে রেখেছিলাম। কিছু কথা হয়তো তোমাকে হাসাত, কিছু কথা হয়তো আরও রাগাত—তবু বলার সুযোগটা আর হলো না।

    তুমি কোনোদিন জানবে না,
    তোমার নামে লেখা কতগুলো কবিতা শেষ পর্যন্ত কাউকে দেখানো হয়নি। কিছু কবিতা কাগজে ছিল, আর কিছু শুধু বুকের ভেতর—দুটোরই শেষ লাইন ছিল তুমি।

    আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার জানো?
    তুমি কোনোদিন জানবে না,
    “তোমাকে ভালোবাসি” তুমি এটা আমাকে বলতে তোমার কেমন লাগে। আর আমার শুনতে কেমন লাগতো?”
    আর আমি কোনোদিন জানতে পারব না—
    তোমার চোখের দিকে তাকিয়ে “তোমাকে ভালোবাসি” বলতে আমার কেমন লাগে।

    হয়তো কিছু গল্পের সবচেয়ে বড় দুঃখ এটাই—
    গল্পটা শেষ হয়ে যায়, অথচ তার ভেতরের কিছু দৃশ্য কোনোদিন অভিনয়ই করা হয় না।

    4
    7 Comments
    • অনেক ভালো লিখেছেন।

    • লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, বিশেষ করে “গল্পটা শেষ হয়ে যায়, অথচ তার ভেতরের কিছু দৃশ্য কোনোদিন অভিনয়ই করা হয় না”—লাইনটা বড্ড বেশি সত্যি। খুব সুন্দর আর আবেগী ভাষায় গুছিয়ে লিখেছেন আপনি, পড়তে পড়তে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল।

    • এমন মিষ্টি আবেগটুকু মনের মাঝে পুষে রাখার মাঝে কিন্তু এক অন্যরকম আনন্দ আছে বন্ধু! আপনার লেখাটি পড়তে পড়তে দুটো লাইন মাথায় এলো, “প্রিয়তমা যখন করে অভিমান, তখন যদি হায় সে দেখতো কতটা ভালোবাসা জমিয়ে রেখেছি এই হৃদয় মাঝে!”

      • হ্যাঁ, এমন আবেগ সত্যিই খুব কষ্টকর—
        কারণ এতে মানুষ যতটা ভালোবাসে, তার চেয়েও বেশি অনুভব করে। 🖤

      • ভালোবাসাও তো শুধুমাত্র একটি অনুভব, আমরা সেই অনুভুতিটুকু নানান ভাবে প্রকাশ করার চেষ্টা করি মাত্র!

    • আপনার লেখা “হয়তো কিছু গল্পের সবচেয়ে বড় দুঃখ এটাই—গল্পটা শেষ হয়ে যায়, অথচ তার ভেতরের কিছু দৃশ্য কোনোদিন অভিনয়ই করা হয় না” লাইনটি পড়ার সময় আবেগের যে গভীরতা অনুভব করেছি তা সত্যিই অসাধারণ, তাই আপনি এভাবেই আপনার হৃদয়ের কথাগুলো নিয়মিত লিখে যান।

Skip to toolbar