Profile Photo

bithy 123 bithyOffline

  • bithy123bithy
  • Profile picture of bithy 123 bithy

    bithy 123 bithy

    • 1 month, 4 weeks ago

    চিনি কম
    ফাতেমা ওরফে সিনথিয়া

    পড়ন্ত বিকেলে বেঞ্চিতে বসে,
    মিঠে রোদের আলপনা দেখছি।
    এক হাতে কলম, ডায়েরি,
    ডায়েরির পাতার ভাজ খুললেই
    একটা শুকনো লাল গোলাপ।
    আমার এলোমেলো চুল বাতাসে
    উড়ে উড়ে যাচ্ছে,
    কেমন যেন অবাধ্য, বাধঁনহারা।
    মোরগ ফুলের ঝুটি দুলে দুলে উঠছে,
    সাদা রঙের গোলাপ,রজনীগন্ধা
    দুলে উঠছে।
    এমন সময় মা এলেন,
    তার হাতে এক কাপ চা।
    চিনি কম হয়েছে আজ।
    আজ চিনি কম হলে ও কি হয়েছে?
    কিছুই বলব না আমি,
    আমার মন ডায়েরির পাতায়,
    বারেবারে উল্টে পাল্টে দেখতে মন চাচ্ছে,
    কি আছে ওতে? কিছু কথা,
    কিছু গান, কিছু ঘটনা সাক্ষী দিচ্ছে,
    আমার অতিতের।
    চিনি নাকি সাদা বিষ?
    হ্যাঁ, ঠিক আছে।
    চিনি না খেলেই হবে।
    কিন্তু, কিছু মানুষ আছে যাদের
    মুখে হাসি কিন্তু মনে বিষ,
    সেটা কি করে বুঝব?
    পিস্তল দেখে ভয়ে পালিয়ে যাওয়া যায়,
    চাকু দিয়ে আঘাত করতে চাইলে,
    পাল্টা ধাওয়া করা যায়।
    কিন্তু, মনের যে লোভ, হিংসা, মরচে পড়া সমাজ,
    তা কি চিনির চেয়েও বিষাক্ত নয়?
    চিনি খাওয়া ছেরে দিলাম,
    কিন্তু এই গুলো গলার কাঁটার মত যে রয়ে যাবে।
    হজম করা যায় না,
    গিলে ও ফেলা যায় না।
    তা আবার প্রতি স্তরে স্তরে ঠিকমত
    বিরাজ করছে,
    চিনির চেয়ে কি এগুলো কম ভয়ঙ্কর?
    যাদের ট্যাক তেলে ভরা,
    তারা দেশের নেতা।
    আর, লোভ লালসা ছাড়া আমার সেই
    ভাই, যে আজ ও ঘুরে বেড়ায়,
    একটা চাকরির জন্য।
    এই দোষ কি চিনিকে দিব?

    2
    4 Comments
    • ভাবনাগুলা সংশ্লিষ্ট অথচ একে অপরকে ছাড়িয়ে নানা দিকে চলে যেতে চাইছে। এক ধরণের বিক্ষিপ্তি বলা যায় – আর এই বিক্ষিপ্তিটাই ভালো লাগছে। এখানেই যেন সাহিত্যের মূল …

    • bithy 123 bithy, আপনার লেখাটা পড়ে মনে হলো সমাজের মুখোশধারী মানুষদের নিয়ে অনেক গভীর একটা সত্য কথা খুব সুন্দর করে তুলে ধরেছেন, কিন্তু আপনার নিজের জীবনের অভিজ্ঞতায় কি এই বিষাক্ত মানুষগুলো বেশি নাকি ভালো মানুষের সংখ্যাই এখনো বেশি? আমাদের এই গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক আর কমেন্ট দিয়েন, তাহলে সবাই মিলে আড্ডাটা বেশ জমজমাট থাকবে।

    • চিনির আর দোষ কি, যদি লোভের তাড়নায় আমরাই বেশী খেয়ে ফেলি!

    • bithy 123 bithy, আপনার এই লেখায় “কিছু মানুষ আছে যাদের মুখে হাসি কিন্তু মনে বিষ” এই বাক্যটি আমাদের জীবনের কঠিন বাস্তবতাকে খুব গভীর ভাবে ফুটিয়ে তুলেছে। এমন সামাজিক অসংগতি নিয়ে আপনার ভাবনাগুলো পড়তে খুব ভালো লাগল এবং আশা করি আপনি এভাবে কলম চালিয়ে যাবেন।

Skip to toolbar