-
আয়ান
লেখক : মোঃ নাজমুল আখতার।বাবা-অ আ, বাবা-আ!
মুখে তার বাবাই বাবা-অ আ,
ছোট্ট ছেলে আয়ান সোনা
বলে শুধু বাবা বাবা-আ।ধপাস ধপাস পদ দু’চরণে
হেঁটে চলে দেহ দুলিয়ে,
অঙ্গভঙ্গি দাঁত খিলিয়ে
দৌড়ে আসে বাবার দিকে।আয়ান সোনা বাবার কোলে
ঝাঁপিয়ে ওঠে বুকের পরে,
হাত উঁচিয়ে ইশারায় বলে
চলো বাহিরে ঘরটি ছেড়ে!মা যে তার বারণ করে
সকাল-সাঁজে বাইরে না যেতে,
ঠান্ডা যে লাগবে বুকের মাঝে
কষ্ট যে হবে শ্বাস নিতে।আরাফ যে তার খেলার সাথী
বড় ভাইয়ে ফারাক নাই,
দৌড়াদৌড়ি আর মারামারি
সারাদিনের নিত্যসাথী।দিনের শেষে ক্লান্ত শরীরে
ঘুমিয়ে পড়ে মায়ের কোলে
অফিস শেষে বাসায় ফিরে
চুমু দিই কপাল জুড়ে।ছোট্ট শোনা আয়ান আমার
আরাফ যে আমার প্রাণের প্রাণ..7 Comments-
-
মো: নাজমুল আখতার, আয়ানের সারল্য আর বাবার স্নেহের এমন সুন্দর প্রকাশগুলো পড়তে ভীষণ ভালো লেগেছে। আপনার লেখনীর এই মিষ্টি ছন্দের সাথে আরও কিছু নতুন স্মৃতি যোগ করার কথা ভেবে দেখতে পারেন, যা লেখাটিকে আরও প্রাণবন্ত করে তুলবে।
-
আপনার শিশুতোষ ছড়াটি প’ড়ে ভালো লাগলোে।বেশ আবেগপ্রবণ এক বক্তব্য উপস্থাপন করেছেন। আপনার সৃজনশীল চলার পথ উত্তরোত্তর আরো সাফল্যমন্ডিত হোক।
Friends
wajibad
@wajibad
ashraf ali
@ashrafali1
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
FAM Farhad
@fmfarhad71gmail-com
দীপান্বিতা পালিত
@dipannitachowdhury669gmail-com
Md. Kamrul Hasan
@md-kamrulhasan
kabir suhel
@kabirsuhel
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021

মো: নাজমুল আখতার, আপনার লেখা ‘আয়ান’ কবিতাটি পড়ে মনটা একদম ভরে গেল। বিশেষ করে “আয়ান সোনা বাবার কোলে ঝাঁপিয়ে ওঠে বুকের পরে”- লাইনটি আমার কাছে খুব মিষ্টি আর প্রাণবন্ত মনে হয়েছে। গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে লাইক বা কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটিটা আরও অনেক প্রাণবন্ত থাকবে।