Profile Photo

Dr Kazi Anowar Hossain BaghabaroOffline

  • drkazianowarhossainbaghabaro
  • Profile picture of Dr Kazi Anowar Hossain Baghabaro

    Dr Kazi Anowar Hossain Baghabaro

    • 2 months, 3 weeks ago

    জন্মমৃত্যু
    ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো

    জন্ম আছে মৃত্যু আছে
    জয় আছে পরাজয় আছে।
    নাই শুধু চিরকাল বাঁচির উপায় রে
    আল্লাহ ছাড়া মাবুদ নাই, মাবুদ নাই রে
    আল্লাহ ছাড়া মাবুদ নাই, মাবুদ নাই রে।

    দুঃখ আছে সুখ আছে
    যৌবন আছে বার্ধক্য আছে।
    নাই শুধু কর্ম ছাড়া সাফল্য রে
    আল্লাহ ছাড়া মাবুদ নাই, মাবুদ নাই রে
    আল্লাহ ছাড়া মাবুদ নাই, মাবুদ নাই রে।

    জ্ঞানী আছে অজ্ঞ আছে
    আস্তিক আছে নাস্তিক আছে।
    নাই শুধু উস্তাদ ছাড়া শিষ্যের জয় রে
    আল্লাহ ছাড়া মাবুদ নাই, মাবুদ নাই রে
    আল্লাহ ছাড়া মাবুদ নাই, মাবুদ নাই রে।

    ধর্ম আছে বিশ্বাস আছে, বাঘাবারো
    সাধন আছে সেবা আছে, বাঘাবারো
    নাই নিজেকে শুধরাইবার মন রে
    আল্লাহ ছাড়া মাবুদ নাই, মাবুদ নাই রে
    আল্লাহ ছাড়া মাবুদ নাই, মাবুদ নাই রে।

    3
    4 Comments
    • Dr Kazi Anowar Hossain Baghabaro, আপনার লেখাটির “নাই নিজেকে শুধরাইবার মন রে” লাইনটা খুব গভীর একটা কথা মনে করিয়ে দিল, কিন্তু আমরা কি আসলেই সব জেনেও নিজেদের বদলানোর চেষ্টা করছি?

    • সালাম নিবেন কবি!
      কবিতায় যে চমৎকার উপলদ্ধিগুলো তুলে ধরেছেন তা সত্যি মন ছোঁয়া! আরো কবিতা পড়ার অপেক্ষায় থাকলাম, অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা রইল!

    • জীবনের আসল সত্যিই তো এটাই। কিন্তু, তা সবার বোঝার বোধগম্য হয় না।

    • “নাই নিজেকে শুধরাইবার মন রে” – আপনার এই গভীর উপলব্ধিটুকু সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। জীবনের ধ্রুব সত্যগুলোকে এমন সহজ ও ছন্দময় ভাষায় তুলে ধরার দক্ষতা প্রশংসনীয়, আপনি এভাবেই লেখনী চালিয়ে যান।

Friends

Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Ms. Tanha
@ms-tanha
Profile Photo
Md. Kamrul Hasan
@md-kamrulhasan
Profile Photo
Khalid Ahmed Raja
@khalidahmedraja
Profile Photo
Rejwana Khan
@rejwana-khan
Profile Photo
ALAMGIR'S BANGLA CHANNEL
@alamgirsbanglachannel
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Skip to toolbar