Profile Photo

ছন্নছাড়া মহাপ্রানOffline

  • mihirmilton
  • “মিহিরের ডাইরি”

    ও সব তুই বুঝবি না।আগে বড় হয় তখন ঠিকেই বুঝে নিবি।তখন হয়তো দাবানলের মতো চাপা পরা কৌতুহল সবকিছু বুঝতে চাইতো।
    দাবানল বললাম কেনো¿
    দাবানল যেমন সামনে যা পায় তার সবটাই পুড়িয়ে চলে যায় তখনকার ঐ না বুঝতে পারা বিষয় টা সব পুড়িয়ে চলে যায়।
    বুঝতে চেয়েছিলাম বাবার হঠাৎ নিরবতা।
    বুঝতে চেয়েছিলাম মায়ের দুশ্চিন্তার কথা।
    গুরুজনের সেই আদেশ যদি মান্য করতাম তাহলে হয়তো আমাকে এখন ঐ সব বুঝতে হতো না।
    বোঝা শুরু করলাম।
    বাবার নিরবতা, মায়ের চিন্তা, জগৎ সংসার সব বুঝতে শুরু করলাম।
    এখন আমার প্রতিদিন একটু একটু করে সব পুড়ে যাচ্ছে।অসহ্য যন্ত্রণা হয় তবুও মুখ চেপে সহ্য করে যাচ্ছি।
    মানুষ ভীতরে পুড়লে নাকি ফিনিক্স পাখি হয়ে ফিরে আসে।
    এটাই আশা।
    আর মানুষ তো বাঁচেই আশায়।।।

    4
    4 Comments
    • খুব আন্তরিক লেখা। মন ছুঁয়ে গেলো।

    • “মানুষ ভীতরে পুড়লে নাকি ফিনিক্স পাখি হয়ে ফিরে আসে” – কথাগুলো খুব গভীরভাবে ছুঁয়ে গেল, আপনার লেখার এই টানটুকু অসাধারণ।

    • আপনার এই লেখাটিতে খুব সুন্দরভাবে মনের গভীরের অব্যক্ত যন্ত্রণা আর আশার দোলাচল ফুটিয়ে তুলেছেন, যা এক নিমেষে পাঠকের হৃদয় স্পর্শ করে যায়। জীবনের জটিল সমীকরণগুলোকে দাবানল কিংবা ফিনিক্স পাখির মতো উপমায় সাজিয়ে তোলাটা বেশ চমৎকার ও নান্দনিক হয়েছে। আপনার লেখনীর এই গভীরতা ও আবেগের প্রবাহ আগামী দিনেও বজায় থাকুক, এই প্রত্যাশা রইল।

Skip to toolbar