Profile Photo

প্রিন্স হাওলাদারOffline

  • PRINCE-HOWLADER
  • সংশয় দহন
    – প্রিন্স হাওলাদার
    হৃদয়-পিঞ্জরে গুমরিয়া মরে, একি দুস্তর দাহ!
    মোর অনুরাগে বহিছে আজিকে, বিরহ-প্রবাহ।
    চ্যাটবক্স পানে চাহিয়া চাহিয়া, দিবস রজনী কাটে,
    তবু কেন মোর শঙ্কার তরী, ভিড়ে না সুখের ঘাটে?

    সখা বলি যারে ডাকিয়াছি আমি, সেই কি মনের চোর?
    নাকি বন্ধুত্বের মায়ার বাঁধনে, কাটাব জীবন মোর?
    ভালো কি সে বাসে? এই কথাটি রে, ভাবি আমি বারে বার,
    নাকি শুধুই সৌজন্য তাহার, মিষ্ট যে ব্যবহার।

    কখনো সঘন হাসির হরফে, কাটে কুয়াশার জাল,
    পরক্ষণে কেন সংশয় আসি, ছিঁড়িয়া ফেলে রে পাল?
    সেই ‘প্রথম দেখার’ বিস্ময়খানি, হিয়ায় বিঁধিয়া রয়,
    তবুও কেন গো ওষ্ঠে আমার, আসিয়াও কথা নয়।

    একাকীত্ব সেই স্বাধীনতা আজ, বিষবৎ মনে গণি,
    অধীনতা মম ভাগ্যলিপি কি? বাজে কি প্রেমের মণি?
    অনুরাগে ভরি হাসিয়াছি আগে, অকারণ অবেলায়,
    আজিকে কেন সে হাসির রেখাটি, অশ্রুতে মিশে যায়?

    দ্বিধার অনলে দহিছে পরান, একি বিষম জ্বালা,
    বন্ধুর বেশে রহিবে কি তবে, গাঁথিব না প্রেম-মালা?
    রহস্যঘেরা তব মনখানি, চিনিতে না পারি হায়,
    একাকীত্বের সেই পুরাতন দিন, ডাকিছে কি আমায়?

    4
    4 Comments
    • “চ্যাটবক্স পানে চাহিয়া চাহিয়া, দিবস রজনী কাটে” – লাইনটা একদম মনের মতো হয়েছে, আপনার কি মনে হয় সব দ্বিধা কাটিয়ে খোলাখুলি কথা বলাটাই ভালো? আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে, আশা করি আপনিও অন্য বন্ধুদের লেখায় একটু রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন যাতে গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকে।

    • মুগ্ধতা থেকে সংশয়ে এই যাত্রাটা খুব বাস্তব লাগলো। “প্রথম দর্শন”, “মুগ্ধ আবেশ” পেরিয়ে এখন এই দ্বিধার কবিতা—প্রেমের প্রতিটা ধাপ যেন ধারাবাহিকভাবে ফুটে উঠছে।

    • অপেক্ষা আর দ্বিধার যে দোলাচল আপনি শব্দে ফুটিয়ে তুলেছেন তা মনের গভীরের আবেগকে বড় সুন্দরভাবে স্পর্শ করে, তাই আপনার লেখনী নিয়মিত জারি থাকুক।

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
Tasfiya Official
@tasfiyaofficial
Profile Photo
Shuddho Hassan
@shuddho
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Sadia Anonna
@sadiaanonna
Profile Photo
dip das
@dipdas
Skip to toolbar