-
আজ আমি অকর্মা মরা লাশ
মাসুম আবদুল্লাহজীবনের সুপ্রভাত ঊষাকাল এখন,
অথচ গোধূলি বেলার লয়-ক্ষয়ের
সুউচ্চ উঁকি তনুমনে রোজ রোজ,
বিরাজমান আমার অষ্টদিকে সকাল সাঁঝ।যখন দাঁড়াবার সময়,
দৌড়াবার সমকাল,
তখন আমি বিছানা-কাতর,
আলস্যের গহীন অরণ্যে নিখোঁজ।সাধনা সংগ্রামের আয়ুষ্কাল,
উপযুক্ত ক্ষণকাল যখন,
যুদ্ধে যাবার বয়স,
হাড়ভাঙা খাটাখাটুনির আলোয়
উদ্ভাসিত হবার যথাপোযুক্ত
সোনালী সময় যখনতখন আমি আত্মবিস্মৃত
কোমল উদার উদাস সৎজন।
মনন ভুলা, জীবনত্যাগা,
কর্মবিমুখ, অকর্মা দেবদাস।
সময় শাসনে আমি আজ যেনো
হতাশার চাদরে মোড়ানো মরা লাশ।আমি আমাকে নিয়ে শঙ্কিত,
আমার দিন-কাল আঁধারে ঢাকা,
মনে হয়- আমি সর্বহারা,
আমার সব থেকেও যেনো কিছুই নেই।আসলে আমার সব আছে।
ঘর-সংসার, আত্মীয়-স্বজন,
আদর-আহ্লাদ, বন্ধু-জনা,
স্বপ্ন, সাধ-সাধ্য- কি নেই আমার?
অন্য পাঁচ জনের মত সব আছে।নেই শুধু কর্মস্পৃহা, কর্মযজ্ঞ,
কাজের কর্ম ব্যস্ততা।
দৃঢ়প্রত্যয়, দৃঢ়প্রতিজ্ঞা,
কর্মচাঞ্চল্যে মুখর জীবন।####
আজ আমি অকর্মা মরা লাশ
মাসুম আবদুল্লাহসোনামুখী, রুদ্রকর, শরীয়তপুর
০৪/০৮/২১
বুধবার
সকাল ১১ : ৩৬3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor


নিজেকে গড়ে তুলতে সবসময় আত্নপ্রত্যয়ী ও সৃজনশীল হতে হবে। খুব সুন্দর লিখেছেন। শুভেচ্ছা নেবেন।