Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • Profile picture of রাহেনা বেগম

    রাহেনা বেগম

    • 2 months, 2 weeks ago

    বউ ভাতের পরের মজার গল্প

    আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন আমার বড় পুত্রের বিয়ে আর বউ ভাত কথা! ঐ যে চান্দের চরে বিয়ের গল্পটা।
    আজ হাজির হলাম বউ ভাতের পরের গল্প নিয়ে।
    লেগুনায় ফেরা
    বউ ভাত শেষে সদরঘাট থেকে ফিরবো আমরা… কিসে জানেন?
    লেগুনাতে! ( লেগুনা কি? নিজ দায়িত্বে দেখে নিবেন)।
    রসো বন্ধু , রসো।
    সেই লেগুনার সামনে বসবে নববধূ আর তার বান্ধবী।
    আর হেল্পার হবে কে?
    আমার পুত্র—বর!

    সান্ডো গেঞ্জির উপর গোলাপি শার্ট (সব বোতাম খোলা), থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে হ্যান্ডেল ধরে ঝুলে থাকবে সে। আর “ওস্তাদ বায়ে প্লাস্টিক, ডানে… করবে।”
    লেগুনায় বাজবে সেই গানটাঃ
    “হালুগাডত্তুন ছাইজ্জি গাড়ি লই আল্লার নাম…”( এই গানটি বাদ দিয়ে অন্য গান দিতে হবে, বান্ধবী রেশমি বলেছে)
    হোসনে আরা দিলরুবা.. হলে কেমন হয় রেশমি?

    পুত্র গুরুজনদেরকে তাঁদের বাড়িতে নামিয়ে দিয়ে নিজ ডেরাতে ফিরবে।

    কোলে নিয়ে উঠার (সিঁড়ি )চ্যালেঞ্জ

    বাসায় ঢুকে আমি বলবো—
    “তোমরা লিফটে ওঠো, কিন্তু পুত্র তার বউকে কোলে করে ৫ম তলায় তুলবে।”
    ছোট পুত্র থাকবে পাহারাদার হয়ে। যদি বড় ভাই নামিয়ে দেয়, সঙ্গে সঙ্গে চিৎকার—
    “আম্মু, মটু আপু মনিকে নামিয়ে দিচ্ছে!”( ছোট বেলায় রাশিয়ান একটা গল্পের বই ছিলো আমার, বইটার নাম ছিলো- মাশা এবং ভাল্লুক।সেখানে মাশা , একটা বড় বক্সের মধ্যে লুকিয়ে ছিলো।ভাল্লুক জানতো যে, বক্সের মধ্যে মাশা তার দাদা- দিদিমার জন্য পিঠে বানিয়ে দিয়েছে।সে পিঠা খাওয়া জন্য পিঠ থেকে যখনই নামায়, তখনই মাশা চিৎকার করে বলতে থাকে- বসিস নে, বসিস নে, পিঠেতে হাত দিস নে। )

    এই পর্ব দেখে আমার ছোট পুত্র হয়তো বলবে- আম্মু বিবাহ করবো না, লইজ্জা লাগে।

    নববধূকে কোলে নিয়েই উঠতে হবে পাঁচ তলায় , আমার বড় পুত্রকে!

    শ্বশুরবাড়িতে বর ভাত

    পরদিন হবে আসল অনুষ্ঠান—বর ভাত।(যার মাস্টারমাইন্ড হলো- মা… আরে নাহ্, মাস্টারমাইন্ড হলাম আমি)
    ওহ্ , রেহানের বউ আমাকে কি বলে ডাকবে?
    সে আমার নাম ধরে ডাকবে, রুনা বলে ডাকবে। কারণ আমি মনে করি- শাশুড়ী কখনো মা বা মায়ের মতো হতে পারেন না।
    তবে কেন শুধু শুধু নাটক করা বাবা?
    তার চেয়ে আমাকে নাম ধরেই ডাকুক।
    এতে আমার সন্মানহানী হবে না, আমি রুনা ই থাকবো।

    বর ভাতের নিয়ম হলো—
    ১.মেন্যু বানাবে নববধূ।
    ২.বাজার, রান্না, পরিবেশন—সব করবে বর!

    এরপরই হলো পরীক্ষার আসল ধাপ

    খাওয়া শেষে বরকে সবার সামনে দিতে হবে পরীক্ষা:
    জুতার ফিতা বাঁধা
    টাইয়ের নট করা
    সূচে সুতা পরানো
    বোতাম লাগানো
    মাথা টিপে দেওয়া
    মন খারাপ হলে মন ভালো করার কৌশল/মশারী টানানো

    আগত অতিথিরা নাম্বার দেবেন।
    যেখানে দুর্বলতা ধরা পড়বে, সেখানেই এক মাসের ডেডলাইন!
    এইবার বুঝ, বিয়ে করা কত সহজ!

    বিঃদ্রঃ মাত্র ৩০ মিনিট এ ছেলের জীবনের এত্ত বড় সিদ্ধান্তটা নিয়েছি।হাতে সময় থাকলে আরও কিছু যোগ করতাম।
    এখন আমি ভাত ঘুম দিবো।প্রয়োজনে ঘুম থেকে উঠে আরও কিছু যোগ করবো।
    শুভ বিকাল।
    ১৬/০৮/২৬
    #রি-পোষ্ট
    # বিঃদ্রঃ এর বিঃদ্রঃ শাশুড়ি হিসেবে আমার ১০ নম্বর কাটা।
    কারণ আমার কন্যা নেই, তাই আমি অন্যের কন্যার মর্ম ও বুঝতে পারবো না।
    এই ভেবে আমার রে, রো এর কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাইবে না।
    শাশুড়ির যোগ্যতা হিসেবে কন্যা সন্তান থাকা বাঞ্চনীয়, কিন্তু পুত্রের বিয়ের আগে সেই কন্যাকে “কালা পানিতে রেখে আসতে হবে”!

    যাক, ১০ নম্বর বাদ দিয়ে ই দেখি শাশুড়ি কেমন হই।

    4
    7 Comments
    • শাশুড়ি হিসেবে আপনার এই সহজ, রসিক মনোভাবটা দারুণ লাগলো। আমার একটা মেয়ে থাকলে, তার শাশুড়ি হিসেবে আপনাকেই পছন্দ করতাম।

    • রাহেনা বেগম, আপনার লেখনীর রসবোধ এবং বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি সত্যিই দারুণ, বিশেষ করে শাশুড়িকে নাম ধরে ডাকার বিষয়টি বেশ আধুনিক ও চমৎকার লেগেছে। প্রতিটি দৃশ্যের বর্ণনা এতটা প্রাণবন্ত যে পাঠক অনায়াসেই পুরো ঘটনাটি কল্পনার চোখে দেখতে পায়। আপনি কি অন্যান্য লেখক বন্ধুদের লেখাতেও নিয়মিত লাইক ও মন্তব্য করছেন, এতে আমাদের এই গ্রুপটি আরও আনন্দময় হয়ে উঠবে।

    • রাহেনা বেগম, আপনার লেখাটা পড়ে এতো মজা পেয়েছি যে বলে বোঝাতে পারবো না, বিশেষ করে শাশুড়িকে নাম ধরে ডাকার কনসেপ্টটা একদম অন্যরকম আর চমৎকার লাগলো।

    • বউ ভাতের মজার গল্পে আমরা খুব আনন্দিত

Friends

Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Md Mofiz
@mdmofiz
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat
Profile Photo
wajibad
@wajibad
Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Skip to toolbar