-
রেজিস্ট্রি || দ্বীপ সরকার
প্রণয় ব্যসার্ধে আর কত টিপসই নিলে
তোমার বিশ্বাস প্রণয়ী হয়ে উঠবে
ওটা তো খেরোখাতা নয়
জীবনের হিসেব নিকেশ যেখানে চুক্তিবদ্ধ থাকে
ওটা তো অল্প দামের ঢ্যাপসানো কাগজ নয়
ওখানে তুমি আমি চুক্তিবদ্ধ প্রেমিক প্রেমিকাঅদল বদলের মাঠ
সেই মাঠে বিছিয়েছি কিছু স্বাক্ষর
প্রতিটা স্বাক্ষর পরাগায়নের রেণু জন্মাবে বলে
আর কোন স্বাক্ষর দিতে চাই না
এমনিতে বাংলাদেশ জনসংখ্যার দেশ
বরং প্রণয়ের জন্য এতকিছু লাগে না
কেবল দুই দুই চারটি চোখ থাকলেই হলো
চারটি চোখের বিনিময়ে যে পরাগায়ন হবে
সেখানে জনসংখ্যার ভয় নেইকেবল আবেগ আর অনুভূতি সেখানে মুখ্য
আর যদি এক এক করে দুটি মন মিলিত হয়
তাহলে তো কথায় নেই
মনের বিনিময়ে মন হলে
বাংলাদেশ আরো উজ্জ্বল হয়
সবুজে সবুজে সোনায় সোনায় বাঁধা পড়ে সব8 Comments-
“চুক্তিবদ্ধ প্রেমিক প্রেমিকা” … যেন একটা হতাশা আর নেতিবাচকতার কাব্যিক দৃষ্টি। এই হতাশার মধ্যেই আশার আলো দেখা দিয়ে মিলিয়ে যাচ্ছে। ভালো লাগল আপনার স্টাইল এবং স্বাতন্ত্র। শুভেচ্ছা ও ধন্যবাদ নিন!
-
আপনার লেখাটা পড়ে দারুণ লাগল, বিশেষ করে “মনের বিনিময়ে মন হলে বাংলাদেশ আরো উজ্জ্বল হয়” লাইনটা তো হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। ভালোবাসার এমন সুন্দর আর গভীর একটা ব্যাখ্যা আপনার লেখায় ফুটে উঠেছে। একদম মনে ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
-

দ্বীপ সরকার
কবি ও সম্পাদক।। কুয়াশা
জন্ম বগুড়া জেলা,শাজাহানপুর উপজেলায়। গয়নাকুড়ি গ্রামে। ১ মার্চ,১৯৮১ । প্রকাশিত বই ৫টি।
Friends
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
আব্দুল্লাহ আল আমিন
@abdullahalamin
Md Yeasin
@mdyeasin
Muyed Sultan
@muyedsultan
N R
@nr
পিপীলিকা
@abujubair
sayed sajib
@sayedsajib
Abdul Motaleb
@abdulmotaleb



আপনার লেখা মানেই ভিন্ন স্বাদ, অন্যরকম আবেগ! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!