-
প্রতিধ্বনি
কিসের এত আওয়াজ? শব্দ হয় কিসের?
তুমি কি শুনতে পাচ্ছ?
আমি শুনছি।আমার বোনের আওয়াজ, মুখে কাপড় পেচিয়ে,অর্ধনগ্ন করে ফেলে দিয়েছে,পুরনো ঝোপঝাড়ে।
মুখে লেগে আছে রক্ত,রক্তে ভেজা কাপড়, চুলের বিনুনী খুলে আছে,ঠোট জোড়া রক্তে ভেজা,কপালে খামচিড় দাগ,পেটে আঙুলের ছাপ,স্তনে কামড় দিয়ে ছিলে ফেলেছে।ওরা কি মানুষ?
হ্যাঁ, ওরাই তো মানুষ,ওরা রাজা- মহারাজা, মন্ত্রী,উজির।
ওদের আজ ধরলে কাল ই ছেড়ে দেবে।
তুমি নিয়ম জানো না?মূর্খ মানব!
তাহলে শোনো, নিয়ম কি?
এখানে নিয়ম হলো, অবলা নারীদের সাথে এরকমই করা,এটা এমনই দেশ।
এ দেশে যেখানে সেখানে এমন উলঙ্গ-অর্ধ উলঙ্গ মা- বোন আছে,এখানে সেখানে।
কে কি করল, এত ভেবে কে সময় নষ্ট করবে?
প্রশাসন খুব শক্ত এখানে, যারা এসব করে ওদের দুধেভাতে প্রতিপালন করতে হয়।
বিচারের জন্য ফালতু সময় নেই ওদের, কত কাজ করে ওরা,
তুমি কি জান? মূর্খ মানব!
আমি বলছি শোনো,
ওদের মদ্যপান করতে হয়, রাত হলে বেশ্যা নিয়ে ফুর্তি করতে হয়, গরিবের অর্থ লুটে নিয়ে বৌ এর ভাণ্ডার ভরতে হয়, যার আছে তাকে আরো দিতে হয়।তাহলে, দেখ,ওদের কত কাজ,
তুমি কি জানতে?4 Comments-
bithy 123 bithy, আপনার এই লেখায় সমাজের গভীর ক্ষত এবং নির্মম সত্যগুলো যেভাবে উঠে এসেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এখানে চিত্রিত যন্ত্রণার দৃশ্যগুলো যেভাবে তুলে ধরেছেন, তা প্রতিটি পাঠকের ভেতরে এক গভীর ভাবনার উদ্রেক করতে পারে। আপনি নিয়মিত এমন বলিষ্ঠ সব ভাবনা আমাদের মাঝে তুলে ধরবেন, এই প্রত্যাশাই রইল।
Friends
Syeda Faria Jahan
@syedafariajahan
Tayba Hoque
@taybahoque
অবরুদ্ধ অনিক
@880b7c6afc3f8d0e5430cb009e1418df
Fazlul Karim
@fazlulkarim
আলমগীর খোরশেদ
@alamgirkhurshed
তাছনীম বিন আহসান
@tbahsan
তানজিদা তানি
@tanjidatani
আয্যাহ্ নূর
@azyahnoor
Delowar Hossain
@delowarhossain

bithy 123 bithy, লেখাটা পড়ে বুকটা একদম কেঁপে উঠল, বিশেষ করে “ওরা কি মানুষ?” এই লাইনটা খুব বেশি করে মনে গেঁথে রইল। আমাদের চারপাশের এই ভয়াবহ বাস্তবতার চিত্রগুলো আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই খুব সাহসী। আপনার লেখার এই তীব্র প্রতিবাদটুকু আমাদের সবার চোখের পর্দা খুলে দেওয়ার জন্য যথেষ্ট।