Profile Photo

Md. Deloar HossenOffline

  • Md.-Deloar-Hossen
  • Profile picture of Md. Deloar Hossen

    Md. Deloar Hossen

    4 years, 10 months ago

    এপিটাফে খোদাই করে লেখা

    এপিটাফে
    খোদাই করে লেখা- কালো কালো অক্ষরে নীলমৃত্যুঘ্রাণ
    চোখ ফেরানো যায়না
    চোখের সামনে কেবল বাবার বাঙ্গময় মুখ
    ঈশ্বর আর বাবা
    বাবা আর ঈশ্বর একাকার একীভূত
    হাত বাড়ালে যেনো ছোঁয়া যায়

    রাত জেগে হাবিজাবি কাটাকুটি
    কবিতার অক্ষরে ধরা যায়না সব সুর
    সেই চেনা মুখ
    অভয় আঙুল
    বুকজুড়ে সোঁদাগন্ধ মাটি !
    বাবাকে আর ডাকা হয় না
    সকাল-দুপুর-বিকেল, খাবার টেবিল, ইজি চেয়ার, আরজ আলী মাতব্বর রচনাসমগ্র
    টিভির সংবাদ বুলেটিন, পত্রিকার তাজা ঘাণ, চা-দোকানের বেন্সি
    ফেলে আসা কর্মময় স্কুল, প্রিয় ছাত্র-প্রিয় সুধীমুখ
    হাতের ঠকঠক লাঠি, পায়ের চপ্পল, মাস্ক, ফতুয়ার পকেটজুড়ে নামাজের টুপি
    টেবিলের কোণায় রবীন্দ্রনাথ, সুকুমার সমগ্র, রোজ নামচার খাতা
    সবকিছু ঠিকঠাক
    শুধু বাবাকে ডাকা হয়না !

    বাবার পায়ের কাছে একটি বড় মেহগনি গাছ !

    []মো. দে লো য়া র হো সে ন
    ০৮০৮২০২১

    6
    5 Comments
Skip to toolbar