-
আমি জানি না বাতাস কোন দিকে বইছে-
শুই জি মোআমি জানি না বাতাস কোন দিকে বইছে-
আমি স্বপ্নে আছি, স্বপ্নে ঝুলনায় মৃদু দুলছি।
আমি জানি না বাতাস কোন দিকে বইছে-
আমি স্বপ্নে আছি, তার কোমলতায় আমি আসক্ত।
আমি জানি না বাতাস কোন দিকে বইছে-
আমি স্বপ্নে আছি, মাধুর্যতাই স্বপ্নের মহিমা।
আমি জানি না বাতাস কোন দিকে বইছে-
আমি স্বপ্নে আছি, তার অবিশ্বস্ততা আমার দুঃখ।
আমি জানি না বাতাস কোন দিকে বইছে-
আমি স্বপ্নে আছি, স্বপ্ন ভাঙার দুঃখে হৃদয় ভগ্ন।
আমি জানি না বাতাস কোন দিকে বইছে-
আমি স্বপ্নে আছি, অন্ধকারই স্বপ্নের উজ্জ্বলতা।কবি পরিচিতি:
শুই জি মো (১৮৯৭-১৯৩১): একজন আধুনিক চীনা কবি, প্রবন্ধকার ও অনুবাদক।
জন্ম: তিনি ১৫ জানুয়ারি ১৮৯৭ সালে চীনের জেজিয়াং প্রদেশের শিয়াশি শহরে জন্মগ্রহণ করেন।
পরিচিতি: পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কবি শুই জি মো পাশ্চাত্য সাহিত্যের প্রভাবে প্রভাবান্বিত হয়ে চীনা সাহিত্যে আধুনিকতা ও রোমান্টিকতার আনয়নকারী মুখ্য কবি। তিনি প্রথম চীনা ধ্রুপদী কাব্যশৈলী ভেঙে আধুনিক কাব্যরীতির প্রচলন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৪ সালে যখন চীনে গিয়েছিলেন তখন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আনুবাদক হিশেবে কাজ করেছিলেন।
বিখ্যাত কাব্যগ্রন্থ: “জি মোর কবিতা” “ফ্লোরেন্সের এক রাত” ইত্যাদি।
মৃত্যু: তিনি ১৯৩১ সালে মাত্র ৩৪ বছর বয়সে প্লেন দুর্ঘটনায় মারা যান।6 Comments-
Selim Rahman, স্বপ্নের ঘোরে দুলতে থাকা বাতাসের এই অনুভবগুলো খুব মায়াবী এবং বিষণ্ণতার ছোঁয়ায় দারুণভাবে ফুটে উঠেছে। মূল ভাবটি ধরে রেখে প্রতিটি স্তবকে শব্দের পুনরাবৃত্তি ও স্বপ্নের রূপক ব্যবহারের দিকটি বেশ নান্দনিক হয়েছে, তবে চাইলে শেষের দিকে কিছু শব্দের বদল ঘটিয়ে অনুভূতির গভীরতাকে আরও একটু বাড়িয়ে দেখতে পারেন। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করে সক্রিয় থাকলে আপনার এই সুন্দর চর্চা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
Friends
তামান্না লিজা
@alosaya2004gmail-com
আরমান হাসান
@md-armanhasan
Saiful Islam
@saifulislam1
সাঈদ আফেন্দি
@saidjuman
সিনথিয়া তারিন
@sinthyatarin
Shams Zaman
@shamszaman
মোঃ রহমত আলী
@mdrahmatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


আধুনিক চীনা কবিতা পড়ুন।