Profile Photo

সোহেল রানাOnline

  • RocketMondol
  • Profile picture of সোহেল রানা

    সোহেল রানা is with Drako Shajib

    6 days, 21 hours ago

    #উত্তর_প্রয়োজন___

    কোন্ অস্তিত্ব রক্ষার্থে তৈরি হলো মারনাস্ত্র..?
    কোন্ জীবন রক্ষার জন্য তৈরি করা হলো
    জীবন বিনাশী হাতিয়ার..?
    কেনো তৈরি করা হলো পৃথিবী বিনাশযোগ্য পারমাণবিক বোমা..?
    কেনো মানুষ হয়ে জন্ম নিয়েছি বলে,
    হত্যা করতেই হয় অন্য সব প্রাণ..?
    কেনো দেশের নামে এই পৃথিবীটাকে
    হাজার হাজার টুকরো করে সীমান্ত এঁটে সাজাতে হয়..?
    কেনো এখানে জীবন যাপন করতে
    প্রয়োজন হয় প্রায় ৪ হাজার ২শো রকমের ধর্ম..?
    কেনো কেউ মসনদে বসে
    চাবুক হাতে নির্দেশনায় মত্ত..?
    অন্যদিকে কেউ কেউ শুধু বাঁচার লড়াইয়ে উন্মত্ত..?

    এতো ভাবছেন কেনো..?
    কী হবে ভেবে ভেবে..?
    তারচেয়ে বরং খাচ্ছি-দাচ্ছি, হাওয়া-লাগাচ্ছি
    ঘুরছি-ফিরছি, ব্যস..!
    মরে গেলে সব খতম, কী দরকার এসবের..?
    তাই-না..?

    কী দরকার ভাবনার__
    আসবাবপত্রের মতো বেলকনিতে সাজানো
    খাঁচায় বন্দী পাখিটার বন্দীত্বের কথা ভাববার..?
    কোনো প্রয়োজন আছে ভাবনার__
    ঐ যে চিড়িয়াখানায় সাজিয়ে রেখে
    প্রবেশমূল্যের বিনিময়ে দর্শনার্থীদের টানছেন
    পশুগুলোর বন্দীত্বের কথা মনে করে.?

    কেনো শুধু কাগজের প্রচলন এবং তার মানদণ্ডে
    মাপা হয় জীবনের মূল্য..?
    এতো কেনোর উত্তর কে দেবে,
    প্রতিকার কোথায়, কী হবে..?

    ১ জুলাই, ২০১৯…

চেতনার উদ্রেকবিহীন চিন্তার কোন অর্থ নেই।
যে চিন্তা অভ্যন্তরীণ মনুষ্যবোধকে জাগিয়ে তোলেনা, অনর্থক সে ভাবনা।

সোহেল রানা (রকেট মণ্ডল)

Skip to toolbar