Profile Photo

Dr Kazi Anowar Hossain BaghabaroOffline

  • drkazianowarhossainbaghabaro
  • Profile picture of Dr Kazi Anowar Hossain Baghabaro

    Dr Kazi Anowar Hossain Baghabaro

    • 2 months, 2 weeks ago

    “কাকতালীয় কবি”
    লেখক – ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো

    তার কোনো কাব্যগ্রন্থ নেই।
    কোনো পুরস্কার নেই।
    ফেসবুকেও ফলোয়ার ৩০০।

    কিন্তু সে যখন রাস্তায় হাঁটে,
    ফুটপাতের ভাঙা ইটও কবিতা হয়ে যায়।
    চায়ের দোকানে বসে বিড়ি টানতে টানতে
    সে বলে – “ভাই, আজ আকাশটা খুব একা লাগতেছে।”
    আর পাশের লোকটার বুকের ভেতর ১০ বছরের পুরনো কষ্ট নড়ে ওঠে।

    ওর লেখা কেউ ছাপায় না।
    কারণ ও লেখে রাত ২টায়, ডায়েরির শেষ পাতায়,
    আবার সকালে চা-এর দাগ লেগে সেটা নষ্ট হয়ে যায়।

    ও কাকতালীয় কবি।
    ঠিক তখনই একটা লাইন লিখে ফেলে
    যখন তুমি ব্রেকআপ করে ছাদে বসে থাকো।
    ঠিক তখনই একটা স্ট্যাটাস দেয়
    যখন তুমি মায়ের কথা মনে করে কাঁদো।

    ওর কবিতায় ছন্দ নেই, ব্যাকরণ নেই।
    আছে শুধু খাঁটি জীবন।
    রিকশাওয়ালার ঘাম, মায়ের আঁচল,
    প্রেমিকার না বলা “থাকো”।

    লোকে বলে “আরে এগুলা তো কাকতালীয়”
    হ্যাঁ, ওর জন্মই তো কাকতালীয়।
    এই শহরে কবি হওয়ার কথা ছিল না।
    তবুও হয়ে গেছে।
    কারণ কিছু মানুষকে বিধাতা কবি বানিয়েই পাঠায়,
    খাতা-কলম ছাড়াই।

    এ সব কবির জন্য
    মূল কবিরা দিশেহারা
    এরা সত্যেকে ব্যঙ্গো করে মানুষ হাসায়
    আর মানুষ ছাগলের মত এসব চিবিয়ে খায়
    ছন্দ তাল নিয়মের লেখা লাইক কমেন্ট পায় না।
    এদের লাইকের অভাব নাই।
    এরা কাকতালীয় কবি।

    ওরা ছন্দ মানে না।
    মাত্রা গোনে না।
    “কবিতায় বিরামচিহ্ন লাগে?” – এই প্রশ্ন করলে হাসে।

    ওরা রাত জেগে স্ট্যাটাস লেখে।
    ২ লাইন। ব্যাস।
    তারপর সকালে দেখে, ৫০ বছর আগের কোনো বিখ্যাত কবিও ঠিক ঐ কথাটাই বলেছে।
    অথচ ও জীবনেও তার নাম শোনে নাই।

    এটাই কাকতালীয় কবি।

    ওর অপরাধ একটাই – ও নিজেকে কবি ভাবে।
    মূল ধারার কবিরা যখন সেমিনারে “উত্তর-আধুনিকতাবাদ” নিয়ে গবেষণা করে,
    ও তখন চায়ের দোকানে বসে বলে “ভাই, জীবনটা বড় গোলমেলে।”

    আর লোকে কমেন্ট করে “ভাই সেই লিখছেন”।
    তখনই কোনো এক সাহিত্যিক স্ক্রিনশট দিয়ে বলে “এটা তো অমুক কবির লাইন চুরি।”
    পরে প্রমাণ হয় – চুরি না। ছেলেটা ক্লাস এইটের পর আর বই-ই ছোঁয় নাই।

    ওর মৌলিকতা হলো ওর অজ্ঞতা।
    ও জানে না সাহিত্যে কি নিয়ম।
    তাই ওর কলমে নিয়ম ভাঙার ভয়ও নাই।
    ও লেখে পেটের ক্ষুধা থেকে, ব্রেকআপের কষ্ট থেকে,
    মায়ের ওষুধের টাকা জোগাড় করতে না পারার যন্ত্রণা থেকে।

    সমালোচকরা বলে “এগুলা কবিতা না”
    ওরা বলে “থাক ভাই, আমার মনের কথাটা তো বলতে পারছি।”

    হ্যাঁ, ওরাই কাকতালীয় কবি।
    যাদের লেখা দৈবভাবে মিলে যায় রবীন্দ্রনাথের সাথে,
    কিন্তু উদ্দেশ্য থাকে একদম নিজের।
    যারা সাহিত্যকে ব্যাঙ করে না,
    সাহিত্যই ওদেরকে ব্যাঙ করে।

    তবুও ওরা লিখে যায়।
    কারণ লিখতে না পারলে ওদের দম বন্ধ হয়ে আসে।

    রাত ৩টায় ঘুম ভেঙে দেখি ফোনে তোমার মেসেজ।
    অথচ আমি ঠিক তখনই তোমার কথা ভাবছিলাম।
    চায়ের কাপে চুমুক দিতে গিয়ে দেখি, তুমি স্টোরি দিয়েছো চা হাতে।
    বাস থেকে নেমেই দেখি, তুমি সামনের রিকশায়।
    বলার কথা ছিল না, তবুও মুখ ফসকে বেরিয়ে গেল “কেমন আছো?”
    আর তুমি বললে “এই তো তোমাকেই মিস করছিলাম।”

    জীবন এমনই।
    কিছু দেখা, কিছু কথা, কিছু না বলা
    সব হিসাবের বাইরে ঘটে যায়।
    আমরা নাম দিই “কাকতালীয়”।
    কিন্তু রাত জেগে ভাবি,
    এগুলো কি আসলেই কাকতালীয়?
    নাকি অদৃশ্য কোনো সুতোয় বাঁধা দুটো মন
    বারবার একই জায়গায় টেনে নিয়ে যায়?

    কাকতালীয় ভেবে উড়িয়ে দিই।
    আর ভেতরে ভেতরে বিশ্বাস করি,
    কিছু মানুষের সাথে বারবার ধাক্কা লাগাটাও
    নিয়তিরই প্ল্যান।

    6
    3 Comments
    • কবিতা শুধু ব্যাকরণে নয়, খাঁটি অনুভূতিতে বেঁচে থাকে। দারুণ লিখেছেন।

    • Dr Kazi Anowar Hossain Baghabaro, লেখাটা পড়ে মনের ভেতর অদ্ভুত এক শান্তি অনুভব করলাম। আপনি খুব সুন্দর করে বাস্তবতাকে কবিতার ছাঁচে ফেলে ফুটিয়ে তুলেছেন, যা সত্যি এক কথায় অসাধারণ।

    • কাকতালীয় ভাবে কবি খুব ভালো বলেছেন।

Friends

Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Ms. Tanha
@ms-tanha
Profile Photo
Md. Kamrul Hasan
@md-kamrulhasan
Profile Photo
Khalid Ahmed Raja
@khalidahmedraja
Profile Photo
Rejwana Khan
@rejwana-khan
Profile Photo
ALAMGIR'S BANGLA CHANNEL
@alamgirsbanglachannel
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Skip to toolbar