Profile Photo

রোদেলা শিশিরOffline

  • rodelashishir
  • Profile picture of রোদেলা শিশির

    রোদেলা শিশির

    • 1 month, 2 weeks ago

    কাকে বলবো?
    রোদেলা শিশির…

    কাকে বলবো বুকের ভেতরটা খুব অস্থির লাগে।
    একটা নির্ভরতার ছায়া, অকৃত্তিম মায়ার জন্য অপেক্ষায় কাটিয়েছি পুরোটা জীবন।
    যে থাকবে আমার পুরোটা সময় জুড়ে কাছে!
    চোখে চোখ, হাতে হাত রেখে বলবে ভালোবাসি!
    কেন এমন হয় ?
    আত্মরাম খাঁচা ছাড়া পাখির মতো ছটফটায় আমার কর্মহীন সময়ে।
    কল্পনায় যার ছবি এঁকে যেতাম হৃদয়ের ক্যানভাসে,
    যে আমার সাহস সঞ্চারি, শান্ত, স্নিগ্ধ মন ;
    সে কি আসেনি পৃথিবীতে ?
    তবে কি আমি একাই এসেছি ?
    তাই বুঝি আমায় কেউ বোঝে না।
    আমার কেন একলা লাগে ?
    বিরহের ঝড় এলোমেলো করে দেয় আমার বহু যত্নে গড়া সবকিছু।
    কেন কারো সাথে আমার মন মিলে না,
    কেউ কি আমার জন্য কাঁদে কোথাও ?
    আমি কি কারো জন্য কাঁদি ?
    আমার ভেতর এত কান্না কেন ?
    এখানে আমার অপেক্ষায় নেই কেউ।
    এখানে কেউ আমার অপেক্ষায় থাকে না।
    শুধু দায়িত্বের বোঝা বয়ে নিতে নিতে পথে হারিয়ে ফেলেছি সবকিছু।
    মাঝে মাঝে ইচ্ছে করে আবার ফিরে যাই পৃথিবীর বাইরে।
    যেখানে আমার অপেক্ষায় আছে কেউ।
    সত্যিই কি কেউ অপেক্ষায় আছে ?
    আমি ছুটে আসবো টর্নেডো বা সাইক্লোন বেগে।
    যে আমায় বসাবে হৃদয় বেদীতে, আমিও তাকে যত্নে রাখবো খুব।
    যতটা যত্নে থাকে একটি সাদা খরগোশ শিশির ভেজা সবুজ ঘাসে।

    5
    6 Comments
    • আপনার লেখার ‘যতটা যত্নে থাকে একটি সাদা খরগোশ শিশির ভেজা সবুজ ঘাসে’ লাইনটা এতো সুন্দর আর ইমোশনাল যে মনটা ছুঁয়ে গেলো, আচ্ছা আপনি কি আসলেই বিশ্বাস করেন যে কোথাও না কোথাও আমাদের জন্য বিশেষ কেউ অপেক্ষায় থাকে?

    • সুন্দর ও মনোমুগ্ধকর

    • আপনার লেখাটি পড়ে মনটা বিষণ্ণতায় ভরে গেল, বিশেষ করে “যতটা যত্নে থাকে একটি সাদা খরগোশ শিশির ভেজা সবুজ ঘাসে”—এই তুলনাটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি চাইলে অনুভূতির গভীরতা আরও ফুটিয়ে তুলতে কিছু জায়গায় বাক্যের বুনন নিয়ে নিরীক্ষা করে দেখতে পারেন। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও আপনার ভালো লাগার প্রতিক্রিয়া বা মন্তব্য জানিয়ে আমাদের এই সৃজনশীল আড্ডাকে প্রাণবন্ত রাখতে পারেন।

    • অসম্ভব ভালো লিখেছেন।

Friends

Profile Photo
Mahiya Islam
@mahiyaislam
Profile Photo
ALAMGIR'S BANGLA CHANNEL
@alamgirsbanglachannel
Profile Photo
মেঘ
@megh
Profile Photo
md.asaduzzaman ripon
@md-asaduzzamanripon
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar