-
মাছ সাঁতার
লেখক : মোঃ নাজমুল আখতার।বর কনের পিরান পরে
বৌ ভাতের ডালায় চরে
লাল হলুদ সাজ সাজে
আদরে বাহন স্বযত্নে রাখে।বাজার হতে বেছে বেছে
ভোরের আলোয় ঘুম ভেঙ্গে
বড় খানা ব্যাগ ভাজে গুজে
ঘরওয়ালীর ডিমান্ড শুনে..বিয়াই সাব মোজ মাস্তি
মোচ মুড়িয়ে ইশারায় হাসি
বড় রুইয়ে চোখ উঁকি
মাথা মন্ডু ঝোল কারি।গুনে গুনে কতেক জন
বৌভাতের নিমন্ত্রণ
ছেলে আমার বহুত গুণ
হিসাব পারদর্শি বাপের সুন।বিয়াই সাহেব এসেছেন শেষে
অতিথি ভোজন পর্ব শেষে
রুই দু’খানায় তরকারি রেঁধে
স্বজন আত্মীয় ঢেকুর তুলে।ঝোল কিছু আছে কড়াই তলে
ভাত দেবো প্লেট গলা পুরে
আসেন বিয়াই টেবিল কোণে
খেয়ে নিন পেট ভরাট ভরে..9 Comments-
-
আপনার লেখনীর “বড় রুইয়ে চোখ উঁকি” অংশটি পাঠ করার সময় মাছের তরকারির দারুণ একটি দৃশ্য মনের পর্দায় ভেসে উঠল। প্রতিটি স্তবকে পারিবারিক আমেজ ও অতিথির আপ্যায়ন ফুটে উঠেছে, তবে ছন্দ ও শব্দের বুননে কিছুটা যত্ন নিলে লেখাটি আরও সাবলীল হয়ে উঠবে বলে মনে হয়। আপনি খুব চমৎকারভাবে দৈনন্দিন জীবনের ছোটখাটো আনন্দগুলো ফুটিয়ে তুলেছেন, এভাবেই নিয়মিত লিখে যান।
-
খুব সুন্দর আর মজার একটা অনুষ্ঠান কিংবা দাওয়াতের বর্ণনা। আর বড়ো রুইয়ের প্রসঙ্গ যেহেতু এসেছে – মনে হলো এই দৃশয় আমাদের দেশের জন্য ইউনিক। অনেক শুভেচ্ছা নিবেন।
-
আপনার কবিতার ‘বড় রুইয়ে চোখ উঁকি, মাথা মন্ডু ঝোল কারি’ লাইনটা পড়ে জিভে জল চলে আসার মতো অবস্থা! বিয়ের দাওয়াতের এমন মজার দৃশ্য আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, আচ্ছা বাসায় এমন আয়োজন কি প্রায়ই হয়?
-
-
Friends
নাহীদ শাহ্
@mdnahidhasan
সিরাজুল ইসলাম
@sherajulislam
Khusi Moni
@khusimoni
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
খালেদা আক্তার
@khaledaakhter
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Hasan Amin
@hasanamin
খাঁন মোঃ সুমন
@60faca207f945a8a409dbe1b2e47beb7
ডালিয়া আল মীম
@daliaalmim



সুন্দর উপস্থাপন