-
পৃথিবী ঘুরছে,দিন যাচ্ছে
দিন যাচ্ছে দিনের মতো তাড়াহুড়ই।
আমি কোথাও পারছি না যেতে।
মনে হয় আমি অতীত এর বিছানায়,
সামান্যই গা এলিয়েছি।
আমার চোখ ক্লান্তিতে বন্ধ হয়ে আসছে।
অতীত এর চার দেয়াল,ভবিষ্যতের ছাদ।
কোথাও কোনো জানালা নাই
নাই কোনো স্বস্তির নিঃশ্বাস
যা আমি প্রায় ভাবি আজ হয়তো ফেলবো।
কিন্তু
চারদিক ভীষণ আঁটোসাঁটো।
আমার অস্তিত্ব মিশে যাচ্ছে চার দেয়ালের অন্ধকারে।
ফিসফিস করে কে যেনো বলে উঠলো।
“হে মানব এটাই জীবন”8 Comments-
“অতীত এর চার দেয়াল,ভবিষ্যতের ছাদ” – এই চমৎকার কথাগুলো জীবনের সীমাবদ্ধতাকে খুব গভীরভাবে ফুটিয়ে তুলেছে। এমন গভীর অনুভূতির প্রকাশ সত্যিই প্রশংসনীয়, আপনি চাইলে শব্দ চয়নে সামান্য ভিন্নতা এনে বিষণ্ণতার এই চিত্রটিকে আরও উজ্জ্বল করে তুলতে পারেন। আপনার লেখার এই আবেগ ধরে রাখুন এবং নিয়মিত চর্চায় নিজেকে আরও সমৃদ্ধ করুন।
-
অতীতের দেয়াল আর ভবিষ্যতের ছাদে বন্দি এক নিঃশ্বাস খুঁজে ফেরে মুক্তির জানালা
অথচ উত্তর মেলে শুধু নিয়তির নিঃশব্দ ফিসফিসানি…..🤍🖤
Friends
Mehedy Hasan
@mehedyhasan
মৈনাক
@mainak
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
আর্য্য সপ্ত দর্শী
@nandini
খালেদা আক্তার
@khaledaakhter
শান্ত
@shanrisky
MI Shaikh
@mishaikh
Faridul Islam
@faridulislam
Khusi Moni
@khusimoni



ছন্নছাড়া মহাপ্রান, লেখাটা পড়ে মনে হচ্ছে একরাশ একাকীত্ব আর গুমোট ভাব খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। জীবনের এই দেয়ালবন্দি পরিস্থিতির কথাগুলো ভীষণভাবে রিলেটেবল মনে হলো। নিজের অস্তিত্ব নিয়ে এমন অদ্ভুত টানাপোড়েনের অনুভূতিগুলো একদম নিখুঁতভাবে লিখে গেছেন।