Profile Photo

অর্ঘ্যদীপ চক্রবর্তীOffline

  • arghyadeep2000
  • কবিতা:- আমার প্রাণ তুমি
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    আমার প্রেম, আমার ভালোবাসা তুমি
    আমার হৃদয় তুমি
    আমার শ্বাস-প্রশ্বাস তুমি
    আমার হৃদপিণ্ডের স্পন্দন তুমি।
    আমার ধমনী, শিরা দিয়ে শুধু তোমার নাম বয়ে যায়
    আমার কল্পনার কবিতায় শুধু তোমাকে খুঁজে পাই
    আমার সবকিছুতেই তুমি শুধু তুমি।
    জীবন আমার যতদিন তুমি আমার ততদিন
    আমার যা কিছু সুখ যা কিছু আনন্দ
    যা কিছু দুঃখ যা কিছু কষ্ট সবেতেই সেই তুমি
    শুধু তুমি শুধু তুমি।
    এই পৃথিবীতে আমি তোমাকে ছাড়া বুঝি না কিছু
    তোমাকে ছাড়া জানি না কিছু
    আমার জ্ঞান, বিজ্ঞান, চেতনা… সবকিছুতেই তুমি রয়েছ
    আমার জীবনের অক্সিজেন তুমি
    আমার জীবনের আশা-আকাঙ্খা তুমি
    আমার স্বপ্নে তুমি
    আমার চিন্তা-ভাবনার জগতে তুমি
    আমার আবেগ, অনুভূতি…. সবেতেই তুমি
    শুধু তুমি শুধু তুমি।
    আমার বেঁচে থাকায় সেই তুমি
    আমার প্রাণ তুমি।

    — অর্ঘ্যদীপ চক্রবর্তী
    ১/৯/২০২৬

    3
    4 Comments
    • অর্ঘ্যদীপ চক্রবর্তী, আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে একরাশ আবেগের বহিঃপ্রকাশ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

    • ‘সুখ-দুঃখ সবেতেই সেই তুমি’ — প্রকৃত ভালোবাসার এই সংজ্ঞা মন ছুঁয়ে গেলো।

    • “আমার ধমনী, শিরা দিয়ে শুধু তোমার নাম বয়ে যায়”—এই পঙক্তিটি অত্যন্ত গভীর এবং ভালোবাসার নিবিড় অনুভূতিকে হৃদয়ে গেঁথে দেয়। আপনার এই সুন্দর ও আবেগঘন লেখনি পাঠ করে এক মুগ্ধতা কাজ করছে, এমনভাবেই প্রাণ খুলে আরও লিখে যান।

    • প্রতিটি শ্বাসে,
      প্রতিটি স্পন্দনে মিশে থাকা এক নামই যেন জীবনের সমস্ত অর্থ হয়ে ওঠে
      সেখানে আর কিছুই অবশিষ্ট থাকে না তুমি ছাড়া….🤍🖤

Skip to toolbar