Profile Photo

মোস্তফা কামাল সাকিOffline

  • mostofakamal
  • “কবিতার টান”

    যতই চাহি দূরে থাকিতে
    ঘুরে ফিরে দিন শেষে
    কবিতারা মোর হৃদয়ালয়ে
    মেঘ হয়ে আসে ভেসে।

    পাখি সমাজের কন্ঠস্বরে
    নিরব রাতের দেয়াল ভাঙ্গে
    শিশু রবির পেলব ছোঁয়ায়
    শিহরণ জাগে মনে।

    নিদ্রা-ভঙ্গ আঁখি যুগলে
    চাহিয়া দেখি দুর্বাঘাসে
    মাতৃসুখের শাল জড়িয়ে
    শিশির ঘুমায় মনের হরষে।

    জোসনা রাতের বিদায় ক্ষণে
    চকোর পাখির মান অভিমান
    তাই দেখে মোর হৃদয়ে জাগে
    কবিতার প্রতি অমোঘ টান।

    -২/৯/২৬

    5
    7 Comments

Friends

Skip to toolbar