-
এই দুনিয়ায় কেউ কারোর আপন নয়
লেখক: আদিত্য ভৌমিক
তারিখ: ৩/৯/২০২৬এই দুনিয়ায় কেউ কারোর আপন নয় বন্ধু,
জীবনটা যেন ক্ষণিকের এক মায়ার বন্ধন।
বেঁচে থাকা অবস্থায় কত মানুষ আসে,
কত সম্পর্ক গড়ে ওঠে হৃদয়ের পাশে।
কত আপন ভাই, কত আপন বোন,
কত মামাতো ভাইবোন, কত মাসতুতো আপনজন,
কত কাকাতো ভাইবোন, কত আত্মীয়ের ভিড়,
সময় গেলে বোঝা যায় কে আপন, কে শুধু নামের নীড়।
শৈশবের সেই দিনগুলো কোথায় হারিয়ে যায়,
একসাথে হাসি, একসাথে খেলা, আজ শুধু স্মৃতি হয়ে রয়।
যাদের ছাড়া একদিন ভাবিনি কোনো সকাল,
আজ তাদের অনেকেই হয়ে গেছে দূরের মানুষকাল।
কেউ আসে জীবনে, ভালোবাসা দিয়ে যায়,
কেউ আবার নিঃশব্দে হৃদয়টা ভেঙে চলে যায়।
কেউ কথা দেয় সারাজীবন পাশে থাকবে,
সময় বদলালে সেই মানুষটিই দূরে সরে যাবে।
তবুও মানুষ বাঁচে, স্মৃতিকে বুকে নিয়ে,
পুরোনো দিনের কথা মনে পড়ে নীরবে কেঁদে দিয়ে।
কত মুখ ভেসে ওঠে চোখের পাতার কোণে,
কত না বলা কথা জমে থাকে মনের গোপন গহীনে।
শেষে বুঝি, সম্পর্ক শুধু রক্তের নয়,
আপন সে-ই, যে দুঃসময়ে পাশে রয়।
জীবনের মেলা একদিন শেষ হয়ে যাবে,
চেনা মুখগুলো একে একে হারিয়ে যাবে।
থেকে যাবে শুধু কিছু ছবি, কিছু কথা, কিছু স্মৃতি,
থেকে যাবে বুকের ভেতর জমে থাকা নীরব ব্যথাটি।
এই পৃথিবীতে কেউ চিরদিন কারোর নয়,
তবুও কিছু মানুষ হৃদয়ে চিরকাল আপন হয়ে রয়।
জীবন যতই কষ্ট দিক, স্মৃতিগুলো মুছবে না,
হারিয়ে যাওয়া আপনজন কোনোদিন মন থেকে হারাবে না।
মানুষ চলে যায়, সময় চলে যায়, বদলে যায় সবকিছু,
কিন্তু হৃদয়ের গভীরে থেকে যায় ভালোবাসার সেই পিছু।5 Comments
Friends
tazbin smrity
@tazbinsmrity
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
হুসেইন মোঃ শাহাদত লিটন
@shahadatliton645gmail-com
Nijhum Nadia
@nijhumnadia
Silent Discipline
@silentdiscipline
Sagar Barua
@sagarbarua
বৃষ্টি কবিতা - Bristy Kobita
@apon1
Md Shalin
@mdshalin
Mashuk Hossain
@mashukhossain



‘হারিয়ে যাওয়া আপনজন কোনোদিন মন থেকে হারাবে না’ — স্মৃতির এই চিরস্থায়িত্ব মন ছুঁয়ে গেলো।