Profile Photo

Zakia Noor MatinOffline

  • zakia6099
  • Profile picture of Zakia Noor Matin

    Zakia Noor Matin

    4 years, 10 months ago

    প্রতীকগুলো আমারঃ

    মা, তোমার গর্ভে আর এক
    স্বাধীনতাকামী বিদ্রোহী
    চেতনার ঔরসে জন্ম আমার।
    জন্মের পর তুমি আমায়
    লাল সবুজের নকশীকাঁথায় জড়ালে।
    জানো মা , যে শিশুটি আজ
    কাশ্মীরে জন্ম নিলো,তার নকশীকাঁথার
    রঙ ছিলো লাল আর সাদা।
    অথচ তাঁকে কিনা জড়াতে হলো
    সবুজ, হলুদ আর সাদার
    ফোঁড়ে করা নকশীকাঁথা।
    যেদিন আমি দাঁড়াতে শিখলাম,
    পায়ের নিচে পেলাম শক্ত মাটি।
    হাঁটতে জানলাম যেদিন, তুমি
    ৫৫,৫৯৮ বর্গমাইল বিস্তৃত আঙ্গিনা
    জুড়ে দিলে হাঁটার অধিকার।
    জানো মা, তামিল মায়েরা
    আজও জানেনা তার শিশুকে
    হাঁটতে দেয়া আঙিনার বিস্তৃতি।
    যেদিন বলতে শিখলাম,
    তুমি মেলে ধরলে বর্ণমালা।
    লিখলাম অ,আ,ক,খ।
    বেলোচ মেয়েটি তার মা কে ডাকে
    বেলোচ ভাষায় কিন্তু লেখে উর্দু ভাষায়।
    কারন তাকে মায়ের ভাষায় মা
    লেখার অধিকার দেয়া হয়নি।
    মা, আমাকে তুমি গাইতে শেখালে।
    আমি মাথা উঁচু করে গাইলাম,
    “আমার সোনার বাংলা, আমি …”।
    তিব্বতী শিশুটি তার মায়ের কোলে বসে
    তাঁর মায়ের শেখানো গানটি গাইতে পারেনা।
    তাকে গাইতে হয় লুকিয়ে লুকিয়ে।
    তুমিই তো বলেছো, এই বঙ্গোপসাগর
    আর এই সুন্দরবন আমার। অথচ জানো,
    তিব্বতী শিশুটি জানেনা
    হিমালয় কতখানি ওর আপন।
    তুমি প্রতিদিন আমার মুখে
    তুলে দাও দুধমাখা ভাত।
    অথচ সিরিয়ায়, প্যালেস্তাইনে,
    ইয়েমেনে শিশুরা অভুক্ত রাত কাটায়।
    আমি প্রণতি জানাই সেই বীরদের
    যারা রক্তের দামে আমার জন্য কিনেছিল বর্নমালা।
    আমি প্রণতি জানাই সেই বীরদের
    যারা জীবনের দামে বুনেছিল নকশীকাঁথা।
    আমি প্রণতি জানাই সেই বীরদের
    যারা বিস্তৃত উঠোন করেছে সুরক্ষিত।
    আমি প্রণতি জানাই সেইসব বীরকে
    যারা বলেছিল এই সমুদ্র আর এই বনভূমি আমার।
    প্রণতি জানাই মা তোমায়,
    পরাধীনতার বিষাক্ত সাপের ফণা থেকে
    তোমার বুকে আমায় আগলে রেখেছো বলে।

    5
    3 Comments
Skip to toolbar