-
“চিঠি তো আর আসে না”
– তুহিন-উল-ইসলামচিঠি তো আর আসে না,
হলুদ খামে মোড়ানো নীল চিঠি।
বাবা-মা ভাই-বোনের চিঠি, প্রিয়জনের চিঠি;
প্রেমিকার গোপন চোখের জলে ভেজা,
আসে না আর…..,
গোলাপের পাপড়ির ভাঁজে রঙিন চিঠি।এখন তো আর শব্দ করে আসে না,
রেলে বা ফনিক্স সাইকেলের, বেলের শব্দ:
আর আসে না, কিরিং কি রিং বাজেও না।
নিঝুম রাত্রি বৃষ্টি-শীতে জেগে লন্ঠনের আলোয়,
শহর-গ্রামের কাঁদা-মাটির পথের পরে পথ;
খাঁকি পোশাকে লাঠি হাতে ছুটে চলা,
চটের ব্যাগে ভরা রাষ্ট্রের দায়িত্ব কাঁধে।
হৃদয়ের কলম স্পর্শে গুছিয়ে প্রকাশ কথার ঝুলি,
আবেদনের রঙিন খামে প্রাপকের গন্তব্যে,
রানার ছুটে ফেরে দোয়ার থেকে দুয়ারে।নতুন পত্নীর ভালোবাসার সাবলীল আবেগ গুলো,
চোখে ভেজা নীল খাম আজ আর আসে না।
গলির মোড়ে নীল-লালা-হলুদ পোষ্ট বক্স আর চোখে পড়েনা;
চোখে পড়েনা অজপাড়াগাঁর সেই পোস্ট অফিস।
যেখানে জমা হতো খামে ভরা স্মৃতির বন্ধন,
যা কোন প্রাপকের অমূল্য উপহার।
নীল খামে প্রিয় মানুষের ভালোবাসা নিয়ে,
আজ আর দেখা মিলে না!
হলদে খাম হাতে, ডাকপিয়নের ![সারথী ❤️ লেখা- ০২.০৯.২০২৬]
4 Comments
Friends
Tahia Humaira
@tahiahumaira
Syed Farah
@syedfarah
এমডি আই আবিদ
@mdi835273gmail-com
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
আব্দুস সেলিম
@mdabdussalim
Hussain Entazie
@hussainentazie
MAHMUD HAYAT
@mahmudhayat
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
Moazzem Milton
@moazzemmilton



দারুন লিখেছেন, মনোমুগ্ধকর ♥️♥️