-
বিষ খাচ্ছি
হাছান মাহমুদসবজি-শাকে বিষ খাচ্ছি,
ফরমালিনের ফিশ খাচ্ছি,
খাচিছ চানাচুর।
পোড়া মবিল হয় ব্যবহার,
পেট করে গুড়গুড়।
মেডিসিনের আম খাচ্ছি,
খাচিছ কলা পেপেঁ,
এর পরিণাম ভাবতে গেলে,
উঠছে পরানঁ কেপেঁ।
কিডনী লিভার খাচ্ছে ধরা,
কমছে চোখের জ্যোতি,
কি অপরাধ আমজনতার,
করছে তারা ক্ষতি।
জেনে শুনে বিষ খাওয়া যায়,
তবে সেটা গানে,
পয়সা দিয়ে বিষ খাচ্ছি
সবাই কি আর জানে।10 Comments -
Friends
Sirajul Manik
@sirajulmanik
Imamul Islam
@imamul-islam
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
মুহাম্মদ সাদিকুল ইসলাম
@sadikulislam26
Gileman Alom
@gilemanalom
ইশতিয়াক আহমেদ
@ishtiak
জিনাত ফয়সাল
@zinatfaisal2gmail-com
N R
@nr
Abdul Motaleb
@abdulmotaleb



চিন্তায় পড়ে গেলাম সত্যি
“পয়সা দিয়ে বিষ খাচ্ছি সবাই কি আর জানে” এই লাইনটা একদম বাস্তবতা
সহজ ছন্দে এত বড় একটা সমস্যা তুলে ধরছেন