Profile Photo

আজমাইন ইনকিয়াতOffline

  • Inqiyad
  • “এক অসমাপ্ত পথচলা”
    আজমাইন ইনকিয়াত

    এসেছিনু, হাসিয়াছিল এ বিশ্ব
    এক অবুঝ বালকের পথযাত্রায়,
    আজ অন্ধকারের প্রতিচ্ছবি হইয়া বলি—
    এসেছিল এক অবোধ কর্মী রূপে।
    যে জগতের এই সামান্য হাসিকে করিয়া ক্ষুব্ধ,
    কিরূপে পথচলা!
    যে সামান্য হাসিরই মর্যাদা জানে না,
    কিরূপে! কিরূপে!
    বঞ্চনীয়, কিন্তু
    এভাবেই পথচলা।
    নিজহত্যা মহাপাপ বলিয়া
    স্তব্ধ হৃদয় ক্ষণে ক্ষণে ভেঙিয়া যায়।
    কেন এসেছিনু তবে,
    যদি না পারি হাসিটুকু ধরিয়া রাখিতে।
    পারিলাম না এ জগতে টিকিয়া থাকিতে,
    রুদ্ধশ্বাসে স্তব্ধ হইয়া,
    টিকিয়া থাকিবার অধিকার লইয়া—
    স্বপ্ন আমার আপন করিয়া বলিত,
    দুঃখিত আমি, দুঃখিত।

    8
    6 Comments
    • সত্যি অপূর্ব সুন্দর।

    • এই লেখাটা কি শুধুই সৃজনশীল লেখা নাকি নিজের ভেতরের কোনো সত্যিকারের কষ্টের প্রতিফলন?

    • আজমাইন ইনকিয়াত, আপনার এই লেখাটা পড়ে অনেক গভীর এক বিষণ্ণতা অনুভব করলাম। বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এভাবেই বোধহয় আমাদের সবাইকে অনেক না বলা কথা মনের ভেতরে জমিয়ে রাখতে হয়।

    • আজমাইন ইনকিয়াত, আপনার এই লেখাটিতে জীবনের গভীর একাকীত্ব ও অব্যক্ত যন্ত্রণার যে রূপ ফুটে উঠেছে তা পাঠককে আবেগে আপ্লুত করে, আর আপনার এই সংবেদনশীল প্রকাশের ধারাটি অটুট রেখে ভবিষ্যতে আরও নতুন কোনো স্বর বা আশার আলো নিয়ে আমাদের মাঝে ফিরে এলে আমরা নিশ্চয়ই অত্যন্ত আনন্দিত হব।

    • এত ভারী কথা কেউ যখন লেখে বুঝি সেটা কতটা গভীর জায়গা থেকে আসে
      এইটা একটা সংবেদনশীল বিষয়, ভাই।

Skip to toolbar