Profile Photo

অনিন্দিতা দেবOffline

  • Aninditadeb@anibd-6122021
  • Profile picture of অনিন্দিতা দেব

    অনিন্দিতা দেব

    • 1 month, 2 weeks ago

    বিনীদ্র নিশীথিনী
    অনিন্দিতা দেব

    আজ পাখির ডাকে নয়
    এলার্ম ক্লকের এলার্মে ভাঙে ঘুম।
    আজ আমার দিনপঞ্জি গেছে উল্টে
    তাই রাত কাটে নির্ঘুম।
    আজ আমি আর সেই চিরচেনা আমিটি নই
    সময়ের হেয়ালিপনায় হারিয়ে গেছি
    দূর-বহূদূর।
    জীবন যেন প্রহসনে ঘেরা
    খা-খা করা রোদ্দুর।
    আজ হৃদয় পুড়ে হয়েছে ছাড়খাড়
    দুচোখে তবু অশ্রুর দেখামেলা ভার।
    আজ কষ্টেরা মোর আছে দুধেভাতে
    তাই বিরহিণী আমি দাঁড়াই
    ওই জানালার গ্রীলটাতে।
    আজ আকাশ পানে চেয়ে বেরোয় দীর্ঘশ্বাস
    এ যেন বেঁচে থাকার
    এক নিরন্তর ব্যর্থ প্রয়াস।।
    (৮/২/২০০৭, হোস্টেলে থাকাকালীন ছাত্রজীবনে লিখা)

    5
    6 Comments
    • নির্ঘুম রাতের দীর্ঘশ্বাসেও লুকিয়ে থাকে বেঁচে থাকার এক অদম্য জেদ…..🤍🖤

    • অনিন্দিতা দেব, আপনার এই লাইনটা একদম মনে গেঁথে গেল যে “আজ কষ্টেরা মোর আছে দুধেভাতে” – কি অদ্ভুত সুন্দর আর গভীর একটা কথা লিখেছেন আপনি!

    • আপনার লেখায় ফুটে ওঠা ‘কষ্টেরা মোর আছে দুধেভাতে’ পঙক্তিটি অত্যন্ত শক্তিশালী এবং গভীর এক অনুভূতিকে স্পর্শ করে গেছে, তাই আপনি আরও অনেক বেশি লিখে আমাদের মুগ্ধ করতে থাকুন।

    • হ্নদয় ছোঁয়া লিখা,শুভকামনা রইলো।

    • “কষ্টেরা মোর আছে দুধেভাতে” এই লাইনটায় কষ্টের সাথে এমন সহজ উপমা আগে শুনি নাই😯

    • জীবন যেন প্রহসনে ঘেরা
      খা-খা করা রোদ্দুর।

Friends

Profile Photo
ATM SHAH ALAM SIKDER
@atmshahalamsikder
Profile Photo
st. martin
@st-martin
Profile Photo
রহমান শিবলু
@anisurtsc1970gmail-com
Profile Photo
Ador Roy
@adorroy
Profile Photo
Karoma village
@karomavillage
Profile Photo
Timi Bokshi
@timibokshi
Profile Photo
1 Sen
@1sen
Profile Photo
MD Mostafa
@mdmostafa
Skip to toolbar