-
দালাল…
আতিক আলতাফস্বৈরাচার চলে যাওয়ার পরে
কেন বাঙালির ঘরে ঘরে?
এখনও অশান্তি, অনাচার
এখন তো নেই স্বৈরাচার?তবে এখনও বাংলাদেশে
কেন ঘোর আঁধার রাত?
তবে তোমাতে – স্বৈরাচারে
আর কীসের তফাৎ?এতদিন যারা মজলুম ছিল
এখন তারা জুলুমবাজ
তারাই এখন সেজেছে খুনি
যারা ছিল বরকন্দাজ!মব সন্ত্রাসী, মাজার সন্ত্রাসী
সবই এখন হালাল!
অন্যায়ের প্রতিবাদ করতে গেলে
ট্যাগ দিচ্ছে দালাল!তেল নিয়ে চলে তেলেসমাতি
বাড়াতে হলো দাম
সংকট এড়াতে দাম বাড়াতেই
গায়েব হলো জ্যাম!বোঝা গেছে বড় সিন্ডিকেটের
আছে ভীষণ প্রভাব!
সরকার থাকলেও মেটেনি দেশে
যোগ্য নেতৃত্বের অভাব!
…………………………
আতিক আলতাফ
ঢাকা।4 Comments
Friends
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Dark Venum
@darkvenum
FAM Farhad
@fmfarhad71gmail-com
শুভ তাম্বুলী
@shuvokumar
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
Ms. Tanha
@ms-tanha
দীপান্বিতা পালিত
@dipannitachowdhury669gmail-com
Drako Shajib
@drako
Neel tripura
@neel



Atiq Altaf, আপনার লেখাটা পড়ে মনের ভেতর জমে থাকা অনেকগুলো প্রশ্নই মনে পড়ে গেল। বর্তমান পরিস্থিতির এমন নির্মম আর স্পষ্ট বাস্তবচিত্র খুব কম মানুষই এভাবে ফুটিয়ে তুলতে পারেন।