Profile Photo

সোহেল রানাOffline

  • RocketMondol
  • Profile picture of সোহেল রানা

    সোহেল রানা

    2 days, 8 hours ago

    কমনীয়তা কথা হারিয়েছে জীবনের কর্কশ পথে হেঁটে
    রাবীন্দ্রিক মোহময়তা তাই যাচেনা রোচেনা এ তল্লাটে
    রুক্ষতায় শুষে গেছে সব কোমল প্রেমের পাট
    সহজ কথা আল্পনা হয়ে সাজায়না তরী ঘাট
    প্রেয়সী বিরহ তুচ্ছ হেথা উদর অগ্নি আঁচে
    প্রেমোপাখ্যান অদরকারী মিথ্যে রঙে বাঁচে।

    যুক্তির সাথে যুক্তি সাজে বুভুক্ষু তবু আপনি বাজে
    সম্ভ্রম নাচে দূর গগনে সাজেনা নূতন কাজ।
    দিবারাত্রি এমনি রীতির সূচারু নিয়ম ধরে
    তোমার আমার অনুভূতিগুলো এমনি করেই মরে…
    বাঁচানোর তরে বাঁচিয়া রাখা এর বেশি কিছু নয়
    এভাবেই সব তারুণ্যগুলো ক্রমশঃ হইছে ক্ষয়
    উচিৎ কথায় বন্ধুর বড় লাগে গো আঁতে ঘা
    নিদারুণ ক্ষোভে উচ্চারিতে শুনি- তফাৎ চলে যা..!

    কতকাল বলো কতদিন ধরি সুখ খুঁজি দেয়া পাড়ি
    সায়াহ্ন দেখো অন্ধকারে শেষ আলো যায় ছাড়ি…

    #বাঁচাতে #বেঁচে #থাকা..
    ~রকেট মণ্ডল…

    ২০১৯

    4
    4 Comments
    • উচিত কথা বললেই সবার আতে ঘা লাগে এটা বাস্তব সত্য।

    • বাস্তবতার কঠোরতার সাথে আবেগের এই নিপুণ সংমিশ্রণটি আমাকে গভীরভাবে স্পর্শ করেছে, আর আপনার লেখনীর এই গভীরতা ও সত্যের প্রকাশ বজায় রেখে আপনি নিয়মিত লিখে যান—এই শুভকামনা রইল।

    • ক্ষুধার আগুনে পুড়ে যায় প্রেমের কোমলতা বাঁচার তাগিদেই তারুণ্য হয় ক্রমশ ক্ষয়…..🤍🖤

    • “সহজ কথা আল্পনা হয়ে সাজায়না তরী ঘাট” লাইনটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, জীবনের বাস্তবতা দারুণভাবে তুলে ধরেছেন আপনি। আপনার লেখাটা পড়ে বর্তমান সময়ের রুক্ষ জীবনযাত্রার ছায়া বেশ স্পষ্ট দেখতে পেলাম। আপনি যদি অন্যদের লেখাগুলোয় নিয়মিত লাইক আর সুন্দর কিছু মন্তব্য করেন, তাহলে আমাদের এই গ্রুপটা আরও অনেক প্রাণবন্ত হয়ে উঠবে।

চেতনার উদ্রেকবিহীন চিন্তার কোন অর্থ নেই।
যে চিন্তা অভ্যন্তরীণ মনুষ্যবোধকে জাগিয়ে তোলেনা, অনর্থক সে ভাবনা।

সোহেল রানা (রকেট মণ্ডল)

Friends

Profile Photo
Md. Mijanur Rahman Chowdhury
@md-mijanurrahmanchowdhury
Profile Photo
N R
@nr
Profile Photo
Rasel Kabir
@raselkabir
Profile Photo
এমডি আই আবিদ
@mdi835273gmail-com
Profile Photo
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Profile Photo
Hussain Entazie
@hussainentazie
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat
Profile Photo
Kazi Adam
@kaziadam
Skip to toolbar