Profile Photo

মো. আলম হোসেনOffline

  • alamhossain
  • প্রথম দেখার দিনটি

    তোমাকে প্রথম যেদিন দেখি
    জানিনা সে দিনটি কি ছিলো
    ভাদ্রের বর্ধিত আষাঢ়
    না-কি শীতের শেষে বসন্তের আগমন
    তাও ঠিক করে মনে নেই।
    তোমার কোন পোশাক পরিহিত ছিলো
    তাও আজ বিস্মৃত।
    তবে তোমাকে প্রথম দেখার ভালোলাগার অনূভুতি,
    তোমার হাস‍্যোজ্জল মাধুর্যময় মুখায়ব
    আমার স্মৃতিতে আজও সমুজ্জল।

    আমার ঘুমে-নির্ঘুমে, আহারে-অনাহারে,
    দিনান্তে, গভীর রাতে, প্রত‍্যুষে
    ভাবনায়, অবসরে কিবা ব‍্যস্ততায়
    সমস্ত চিন্তা চেতনা জুড়ে
    সেই দিনটি আমার জীবনের বাঁক পরিবর্তন করে দিবে,
    বিশ্বাস কর আমি অমনটা কখনও ভাবিনি।

    আমার জীবনের আস্ফালনে, ধ‍্যান-ধারণায়,
    ষোলকলা পূর্ণে, প্রগালভায়,
    প্রমাষ্পদের মনোষ্কামনা পৃর্ণে
    সে দিনটি আমাকে ব‍্যর্থতার গ্লানিতে
    যে কতোটা অবনত করে রেখেছে,
    তার খবর কেউ জানে কি?

    আজও আমি আটকা পড়ে আছি
    সেদিনের ফাঁদে।
    সেদিনের তোমার আমার প্রথম দেখা
    রৃপ নেয়নি কোনো সখ‍্যতা,
    তবুও আমি সেদিনকে জপি
    হৃদয়ের ক্ষত আর অসহায়ত্ব নিয়ে
    আজও তার দ্বারে প্রেম মাগি।

    2
    3 Comments
    • আপনার লেখায় ফুটে ওঠা প্রথম দেখার স্মৃতি এবং সেই অভিজ্ঞতার অমলিন আবেগগুলো পড়ার সময় খুব আপন মনে হচ্ছিল। প্রতিটি লাইনে যে গভীর বিষণ্ণতা ও ভালোবাসার টান রয়েছে, তা অটুট রেখে ভবিষ্যতে আরও নতুন নতুন লেখা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক শুভকামনা জানাই।

    • ঋতু ভুলে গেলেও ভোলা যায় না প্রথম দেখার সেই মুখ একটাই দিনে বাঁধা রয়ে যায় সারাজীবনের প্রেম…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, সত্যি বলতে অনুভূতির জায়গাটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

Md. Alam Hossain

Director, Bangladesh OSHE Foundation & Poem Writer

জন্ম: ৫ অক্টোবর ১৯৭১, মঠবাড়িয়া, পিরোজপুর। বাবা বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন এবং মা ধর্মানুলম্বী আনোয়ারা বেগম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ড. মালেকা সায়েন্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি ও লিডিং ইউনিভার্সিটি থেকে ব‍্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি।

পেশায় একজন উন্নয়ন কর্মী। আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি শিশুশ্রম নিরসন প্রকল্পে যোগদানের মাধ‍্যমে কর্মজীবন শুরু হয়। তারপর ২০০৫ সাল থেকে অদ‍্যাবধি বাংলাদেশ অক‍্যুপেশনাল সেইফট, হেলথ এন্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনে কাজ করছেন। শ্রমিকের স্বাস্থ‍্য-নিরাপত্তা, শোভন কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে কাজ করেন। বর্তমানে এই সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি।

উচ্চ মাধ‍্যমিকে পড়াকালীন সময়ে কলেজ ম‍্যাগাজিনে "আহত বেদনা" শিরোনামে আমার  একটি অনুগল্প প্রকাশিত হয়। গত বছরের বই মেলায় "নিঃশব্দ কান্না" নামে একটি কাব‍্যগ্রন্থ সপ্তর্ষি প্রাকাশন থেকে প্রকাশিত হয়। প্রেমই আমার লেখালেখির মূল উপজীব্য বিষয়।

Friends

Skip to toolbar