Profile Photo

রুনা জাহানOffline

  • runajahan
  • Profile picture of রুনা জাহান

    রুনা জাহান

    • 1 month, 2 weeks ago

    শুভ সকাল। শুধু আমার জন্য। কারন সবাই সবার দৈনন্দিন জীবনে বিজি হয়ে গেছে। তার পরও শুভ সকাল। চিন্তা করছি কি লিখা যায়। কারন আমার চিন্তা ভাবনা গুলো মাঝে মাঝে এলোমেলো। মুভির মতো ডায়লগ দিতে ইচ্ছে করছে। গোছানো হয় শুধু রাজকন্যারা একটু অগোছালো হয় শুধু আমি 🤣।তাই কানে হেডফোন দিয়ে একটা পুরাতন গান চালিয়ে দিয়ে সাথে এক মগ চিনি ছাড়া ব্লক কফি নিয়ে বসেছি। দেখি কি লিখা যায়। গানটা শুনতে শুনতে পুরাতন একটা সৃতিচারণ করে ফেললাম। যেখানে গানটা শুনে মনে হলো দূরে ছিলে অনেক ভালো ছিলো। তুমি এলে আমার ভোর গুলো ফুলের ঘ্রান গুলো অসহ্যকর হয়ে গেলো। চাঁদটা অসীম অন্ধকার বানিয়ে দিয়ে গেছে। আমার সব রোদ গুলোকে মেঘের মতো কালো বানিয়ে দিয়েছে। তার আসাটাকে আমি ভেবেছিলাম রোদ গুলো জীবনটাকে আলোয় আলোয় ভরিয়ে দিবে কিন্তু পুরাই হরোর মুভি বানিয়ে দিলো। সে জানে না আমার কাছে ১০০ লেবুর শক্তি আছে। সকল কালো ধুলা ময়লা ধুয়ে মুছে পরিস্কার করে দিয়েছি। কিছু মানুষ মনে করে তারা বেস্ট তাদের এই ধারণা ভুল। কারন তাদের আমরা বেস্ট ফিল করাই তাই তারা বেস্ট। নয়তো তারা কিন্তু না তাদের কোন অস্তিত্ব বলতে কিছু নাই। তারা যখন যাকে চায় তাকে পেয়ে যাইতে পারে এই অহংকারে ভুলে যায় আমরাও কম নই।যাকে বেস্ট ট্রফি দিতে পারি। তার ভুল অহংকারকে চূর্ণ করতে ১ মূহুর্তের মধ্যে ডাস্টবিনে ময়লার মতো ছুড়ে ফেলতে পারি। তাদের রিপ্লেস খুঁজবো না কিন্তু তাদের ২য় বার চিনবো না বা চিনি এটাই ভুুলে যাই। আমার মাঝে মাঝে এসব মহামানবদের জন্য করুনা বা দয়া হয় যাই বলেন না কেন। জ্যামে রিক্সায় বসে কে কি করে এসব নাটক দেখার মতো অংশ।জ্যাম ছুটে গেলে যার যার গন্তব্যে চলে যায়। সকলে সকলের অজানা রয়ে যায় এবং সব ভুলে যায়। শুধু গল্প বা আবছা ছায়ায় মতো রয়ে যায়। মাঝে মাঝে কথার ছলে বলা যায়, নয়তো এরা কেউ না।জানি না কি লিখেছি। মনে হলো কিছু একটা লিখি তাই লিখলাম। লিখতে গিয়ে মন খুলে হাসলাম কারন এদের নিয়ে হাসা ছাড়া আর কিছু মানে হয় না। এরা আমার লিখার একমাত্র জোকার। যার ভূমিকা হাঁসানো ব্যাতিত আর কিছু না।

    4
    7 Comments
    • রুনা জাহান, আপনার লেখাটি পড়ার সময় মনে হয়েছে এক কাপ কফিতে চুমুক দিতে দিতে জীবনের অভিজ্ঞতার ঝুলি থেকে বেরিয়ে আসা কিছু প্রাণবন্ত অনুভূতি শেয়ার করছেন। আপনি যেভাবে মানুষের অসার অহংকার আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে হালকা হাসির মোড়কে ফুটিয়ে তুলেছেন, তা বেশ সাবলীল ও চমৎকার। আপনার মনের ভাবনাগুলোকে এভাবে শব্দের মাধ্যমে মেলে ধরার এই অভ্যাসটি বজায় রাখুন, কারণ আপনার লেখার ভঙ্গি পাঠককে এক মুহূর্তের জন্য হলেও অনেক কিছু নতুন করে ভাবতে শেখায়।

    • নিজের কথা নিজের মতো বলতে পারাই সাহিত্য

    • অহংকার ধুয়ে যায় লেবুর তেজেই বাকিটা শুধু জ্যামের গল্পের মতো ভুলে যাওয়া অংশ…..🤍🖤

    • আপনার লিখাটা পড়ে বেশ একটা অন্যরকম আমেজ পেলাম, সত্যিই কি এসব মানুষগুলোকে নিয়ে ভাবার আসলেই কোনো দরকার আছে? আপনি সময় করে গ্রুপের অন্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • খুবই প্রাণবন্ত লেখা।

    • ভালোই উপলব্ধি।

মাঝে মাঝে ব্লক কফি থিউরি মানতে হয়। সবার জন্য ব্লক কফি না। যেখানে সেখানে চিনি দিয়ে কফি খাওয়া ঠিক না। তাই জীবনে চলার পথে চিনি খাওয়া লোকজনকে ছুড়ে ফেলে দেয়া উচিত। নিজের শান্তির জন্য।

রুনা জাহান

Skip to toolbar