Profile Photo

Ashik MokamiOffline

  • ashikmokami
  • Profile picture of Ashik Mokami

    Ashik Mokami

    • 2 months, 2 weeks ago

    উপকথা ১৯ সেপ্টেম্বর
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    রক্তবক

    ঝড় তাকে ফেলে গেছে,
    এখানে কেউ তার ভাষা জানে না।
    ঠোঁটে থোথের পুরনো বর্ণমালা—
    ডানায় লেগে আছে সমুদ্রের নোনা!

    সে দাঁড়ায়—অচেনা গাছের ডগায়,
    মানুষ তাকে— সৌন্দর্য বলে,
    অথচ সে যেন প্রলয়ে—বার্তাবাহক
    মহাপাখিদের ছন্দাবলীর!

    গরুড় উড়েছিল ঝড়ের ভেতর দিয়ে
    ফিনিক্স পুড়েছিল নিজের রক্তে —
    সে মহাজগতে—ঈশ্বরের চিঠি।
    আমার কাছে—তীর্থ হয়েছে!

    [রক্তবক
    পটভূমি: পাখি-পুরাণের যে সুতোগুলো এই কবিতায় বোনা হয়েছে
    মিশরীয় থোথ — বক-জাতীয় পাখি (ibis) জ্ঞান, লিখন আর ঐশ্বরিক বার্তাবাহকের প্রতীক
    ফিনিক্স/আগুন-পাখি— নিজের রক্তেই পুনর্জন্ম, ধ্বংস থেকে সৌন্দর্য
    গরুড়— ঝড়ের মধ্যে দিয়ে ওড়া, নির্বাসিত শক্তির প্রতীক
    ক্যারিবিয়ান লোককথা— স্কারলেট আইবিস ঝড়ে ভেসে আসা, অচেনা মাটিতে সৌন্দর্য আর ভঙ্গুরতা একসাথে বহন করা পাখি; ত্রিনিদাদে এ পাখি জাতীয় গর্ব ও সুরক্ষার প্রতীক
    জেমস হার্স্টের ছোটগল্প “দ্য স্কারলেট আইবিস়”— এই পাখির মৃত্যু দিয়েই ভঙ্গুর সৌন্দর্যের রূপক তৈরি হয়]

    3
    3 Comments
    • আপনার লেখা কবিতাটি পড়ে বেশ অন্যরকম একটা অনুভূতি হলো। রূপকগুলোর ব্যবহার আর পাখির বর্ণনাগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। মাঝেমধ্যে এমন গভীর ভাবনার লেখা পড়তে বেশ ভালো লাগে।

    • দারুণ লিখেছেন কবি

    • Ashik Mokami, আপনার লেখা এই রচনায় মহাজাগতিক রহস্য আর পাখির রূপকের মিশেল ভীষণ হৃদয়স্পর্শী ও গভীর এক অনুভূতির সৃষ্টি করেছে। আমাদের এই প্রাণবন্ত আসরে অন্যদের লেখায় ভালোবাসা ও মন্তব্য জানিয়ে আপনি নিজের লেখালেখির পাশাপাশি সবার সাথে মেলবন্ধন আরও সুন্দর করে তুলুন।

Skip to toolbar