-
আমার ভেতরে কি যেনো একটা মরে গেছে।
আমি খুব বুঝতে পাই।
ঐ যে কিছু নাই,কিছু নাই বলে যে একটা অনুভূতি আছে,
রাতে আমাকে সেই টা ঘুমাইতে দেয় না।
রং চটা সিলিং এর দিকে তাকিয়ে থাকি।আর তখনেই,
আমি মানুষ থেকে কেমন করে দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি তা খুব বুঝতে পাই।
কি, কেন, কখন, কোথায়,
এটা ভালো,এটা মন্দ বোধ গুলো আমার আর নাই।
আমার যায় আসে না মানুষ কি ভাবলো বা না ভাবলো।
এতো নিচে নেমে গেছি যে, আমার লজ্জা হয় না।
আমার শুধু আফসোস হয়,হিংসে হয় সবার উপরে।
রাগও হয়।কিন্তু সেটা আমি ঔষধের মতো গিলে ফেলি।
অসুখ বাড়ছে আমার।
আমি খুব টের পাই আমি এখন মানুষ নই,বদ্ধ উম্মাদ,ছোট লোক,লজ্জাহীন,একটা পশু আর একটা অনুভব ছাড়া অমানুষ হয়ে যাচ্ছি।
আমি ঈশ্বর কে অভিশাপ দিলাম,এই পৃথিবী ধ্বংসের পর আবার যদি তার মর্জি হয় পৃথিবী বানানোর,তিনি যেনো মানুষ হয়ে আসেন।
এই জনমে আমি যা যা সহ্য করছি,তিনিও তাই করেন।
তিনিও বুঝুক
গাঢ় অন্ধকারে ডুবতে থাকা মানুষের নির্বাক চিৎকার কেমন হয়।10 Comments-
-
নিজের ভেতরে হারিয়ে যাওয়া মানুষটাকে খুঁজে ফেরার এই নিঃশব্দ যন্ত্রণা অন্ধকারেও যেন কোথাও একটা সাড়া দেওয়ার আকুতি রেখে যায়…..🤍🖤
-
-
Friends
Mehedy Hasan
@mehedyhasan
মৈনাক
@mainak
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
আর্য্য সপ্ত দর্শী
@nandini
খালেদা আক্তার
@khaledaakhter
শান্ত
@shanrisky
MI Shaikh
@mishaikh
Faridul Islam
@faridulislam
Khusi Moni
@khusimoni



শব্দের আড়ালের আর্তনাদ অনুভব করলাম। আপনার জন্য শুভকামনা।