Profile Photo

মোঃ মহিবুল ইসলামOffline

  • md.mahibulislam
  • আগামীকালের পৃথিবী আমাকে নিয়েই শুরু হবে, নাকি আমাকে ছাড়াই?–আমি তা জানি না। তবে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় সংবাদ, আমার দেহে প্রাণ আছে, আমি এখনও নিঃশ্বাস নিচ্ছি; শুকরিয়া মহান রবের। একটি দিনের সূর্যাস্ত মানেই কবরের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া! এই হিসাব নতুন কিছু নয়। তবুও যখন সন্ধ্যা নামে সেই হিসাবটা সামনে আসে, আমার মুখের হাসি তখন উবে যায় কর্পুরের মত, সব কথা শুকিয়ে যায়; ক্ষণিকের জন্যে হলেও বোবা বনে যাই!

    6
    7 Comments
    • একটি দিনের শুরু শুকরিয়ার মাধ্যমে বাহ।

    • প্রতিটি সূর্যাস্তে মৃত্যুর কাছাকাছি পৌঁছানোর সেই নীরব উপলব্ধি তবু প্রতিটি নিঃশ্বাসেই লুকিয়ে থাকে জীবনের প্রতি অসীম কৃতজ্ঞতা…..🤍🖤

    • জীবনের ক্ষণস্থায়ীত্ব নিয়ে এমন সৎ চিন্তা ভালো লাগলো পড়ে😊

    • মোঃ মহিবুল ইসলাম, আপনার লেখাটা পড়ে মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। জীবনের এই নশ্বরতা নিয়ে আপনার উপলব্ধিগুলো বেশ গভীর আর সুন্দর। গ্রুপের বাকিদের লেখাতেও একটু লাইক আর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটিটা আরও প্রাণবন্ত থাকবে।

    • মোঃ মহিবুল ইসলাম, সূর্যাস্তের বিষণ্ণতা আর জীবনের অস্তিত্বের সংঘাত নিয়ে আপনার লেখাটি মনের গহীনে খুব গভীরভাবে দাগ কেটে গেল এবং আপনি আপনার অনুভূতিগুলো যেভাবে সহজ অথচ জোরালো ভাষায় ফুটিয়ে তুলেছেন, তা নিয়মিত চর্চায় রাখলে ভবিষ্যতে আরও চমৎকার সব সৃষ্টি আমাদের উপহার দিতে পারবেন বলে আশা রাখি।

Skip to toolbar