Profile Photo

আজমাইন ইনকিয়াতOffline

  • Inqiyad
  • জীবনের অলিখিত ঘোষণাপত্র
    আজমাইন ইনকিয়াত

    পড়ন্ত বিকেলের উড়ন্ত আকাশে,
    এক পশলা বৃষ্টি আসিয়া গভীরে প্রবেশ করিয়া
    ফাটা চপ্পলাকৃতির ন্যায় আঘাত হানিল
    সেই মুক্ত অবকাশে।

    সেই মুখ কুললক্ষণহীন,
    আজ্ঞে হ্যাঁ, সেই মুখ—
    যেই মুখ কপাটবিহীন দুয়ারের মতো সহজলভ্য ছিল,
    সেই মুখ আজ বদ্ধ দুয়ারের মাঝে সজ্জাহীন।

    অবকাশে বুঝাইবার চেষ্টা যে সিদ্ধ হইবে না,
    তা যে নেতাজির মত হইবে,
    তাহা ক্ষরিত করা ছিল খোলাসে।
    তাই বলিবার বিন্দুমাত্র সদিচ্ছা, ইচ্ছের ডানা,
    পরিপন্থী পথে পথরিত হইয়া এ কথাই বলি যে—

    জীবনে উদ্ধৃত হইয়া উদ্ধারিত হও,
    তবে জীবন তোমাকে ডাকিয়া বলিবে—
    “এই জীবন খোলাসে নয়,
    গম্ভীরতাই পরিপূর্ণ।”

    যে পথ তোমারে ফিরায় বারবার,
    সেই পথেই খুঁজিও নিজের পরিচয়।
    নিস্তব্ধতার বুকেও শব্দ থাকে,
    শুধু শুনিবার অবকাশ চাই।

    যে স্বপ্ন আজ অলিখিত রয়ে গেল,
    কাল তাহাই হইবে ঘোষণার ভাষা।
    জীবন কখনো সম্পূর্ণ ব্যাখ্যাত নয়—
    অলিখিত পাতাতেই লুকায় তাহার আশা।

    5
    7 Comments
    • শুভকামনা নিরন্তর

    • আজমাইন ইনকিয়াত, আপনার এই লেখাটা খুব চমৎকারভাবে জীবনের গভীর কিছু কথা তুলে ধরেছে। শেষ লাইনগুলো পড়ে সত্যিই অনেক ভালো লাগল, বিশেষ করে অগোছালো স্বপ্নের কথাগুলো মনের ভেতর দাগ কেটে গেল। আপনার পরবর্তী লেখাগুলো পড়ার অপেক্ষায় থাকলাম।

    • নিস্তব্ধতার বুকেও লুকিয়ে থাকে শব্দ অলিখিত পাতাতেই জেগে থাকে জীবনের আসল আশা…..🤍🖤

    • “যে স্বপ্ন আজ অলিখিত রয়ে গেল, / কাল তাহাই হইবে ঘোষণার ভাষা”—এমন চমৎকার আশাবাদী একটি পংক্তির মাধ্যমে আপনি জীবনের গভীর দর্শনকে যেভাবে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়, আর ছোটখাটো ছন্দময় পরিমার্জনার কথা ভেবে দেখার সুযোগ রাখলে লেখাটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।

    • নিস্তব্ধতার বুকেও শব্দ থাকে, শুধু শোনার মন থাকা চাই।

Skip to toolbar