Profile Photo

Abdullah Al AhadOffline

  • abdullahalahad
  • Profile picture of Abdullah Al Ahad

    Abdullah Al Ahad

    • 1 month, 2 weeks ago

    আজাদী
    আব্দুল্লাহ আল আহাদ

    শুনেছিলাম বিশ্ববাসীর সেই আর্তনাদ,
    শুনেছিলাম মায়ের বুকফাটা সেই চিৎকার।
    আমরা ছিলাম সেই আজাদীর লড়াইয়ে,
    যেখানে দেখেছিলাম
    শহীদের আর্তনাদ,
    যেখানে রচিত হয়েছে এক রক্তের ইতিহাস,
    যার প্রতিটি পৃষ্ঠায় লেখা
    বারুদের গল্প।

    আমি দেখিনি, তবু শুনেছি—
    কারবালা থেকে পলাশী,
    বদর থেকে বিশ্বজয়,
    যেখানে ছিল না কোনো ভয়,
    শুধু ছিল—
    “খোদা কি হাত” — উর্দু
    “আজ হাম কমজোর হ্যায়,
    নিয়ত সে নাজুক হ্যায়,
    কিউঁকি হাম মুসলমান হ্যায়।”

    তবে কি ছিল সেই ইতিহাস?
    যার পরতে পরতে লেখা
    আজাদীর
    হাহাকার।

    শুনেছিলাম
    শহীদের আর্তনাদ।

    আমি সেই যে বারবার ফিরে আসব।
    আমি সেই বিদ্রোহী, যে কাজীকে স্মরণ করব।
    আমি সেই, যে বঙ্গ থেকে বিদ্রোহের গান গাইব।
    কারণ,
    আমি দেখেছি
    মায়ের
    সেই বুকফাটা চিৎকার।

    “আল-আযীয সে আল-মুতাকাব্বির,
    যিসকে করম সে, রহমত সে, বারকত সে
    হাম লে আয়েঙ্গে হুররিয়াত।” — উর্দু

    আমি থাকব সেই ইতিহাসে,
    যার প্রতিটি পাতায় থাকবে
    প্রতিশোধের লেলিহান
    আগুন,
    যার স্মৃতিতে থাকবে
    এক শহীদের
    রক্তেরগল্প।

    থাকবে না ভঙ্গুর বর্তমান,
    থাকবে না মিথ্যাবাদী ভবিষ্যৎ,
    শুধু থাকবে সত্য অতীত।

    কারণ
    আমিশুনেছি
    বিশ্ববাসীর সেই
    আর্তনাদ।

    5
    3 Comments
    • অন্যায়ের বিরুদ্ধে গড়ে তোলা এক অদম্য কাব্যিক প্রতিবাদ।

    • Abdullah Al Ahad, আপনার এই লেখায় উঠে আসা ইতিহাসের প্রতি আবেগ আর সংগ্রামের তীব্র অনুভূতিগুলো ভীষণভাবে হৃদয়ে দাগ কেটে যায়, তাই আপনার লেখনীর এই তেজ যেন অনাগত দিনে আরও নতুন নতুন সৃষ্টিতে আমাদের মাঝে প্রাণ সঞ্চার করে।

    • শুধু থাকবে সত্য অতীত কবে হবে সেই দিন অপেক্ষায় রইলাম।

Skip to toolbar