-
প্রিয় তুলটের লেখক ও পাঠকবন্ধুরা- আসসালামু আলাইকুম। —-///
একটা পিঠচাপড়ানি আর একটুকরো মন খোলা মন্তব্যই কিন্তু একজন লেখকের সবচেয়ে বড় অনুপ্রেরণা!
তুলটের লেখমঞ্চে ঢুকে আমি প্রতিদিন সবার লেখা যত্ন নিয়ে পড়ি, সময় নিয়ে মনের অনুভূতিগুলো কমেন্টে জানিয়ে আসি। কারণ আমি বিশ্বাস করি—লেখার উৎসাহ বাড়িয়ে দেওয়া আমাদের সহ-লেখকদেরই দায়িত্ব।
কিন্তু আফসোস! আমার নিজের লেখার ঝুড়িতে এসে দেখি সাহারা মরুভূমির মতো নীরবতা! দু- একজন প্রিয় বন্ধু ছাড়া আর কারও কমেন্টের দেখা মেলে না।
আমরা তো একে অপরের পাঠক, তাই না? ভালোবাসা আর উৎসাহটা কি একটু ‘দ্বিমুখী’ হতে পারে না? আশা করি এখন থেকে আমার লেখাতেও তোমাদের উপস্থিতি আর মতামত দেখতে পাব।
সবাই ভালো থেকো, আর মন খুলে লিখতে ও কমেন্ট করতে থাকো! ❤️10 Comments-
-
-
আপনার এই না বলা অভিমান আর পারস্পরিক সম্পর্কের আকুতিটুকু খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা পড়ে মনে হলো আমরা একে অপরের পাশে থাকলেই সৃজনশীলতার জগৎটা অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। ঠিক যেমন একটি বাগানে একে অপরকে জল দিলে ফুলেরা দ্রুত ফোটে, তেমনই আমাদের লেখালিখির প্ল্যাটফর্মেও একে অপরের প্রতি সহানুভূতি বজায় রাখলে সবাই অনুপ্রাণিত হতে পারে। আপনি অন্যদের কাজে যেমন সাড়াশব্দ দেন, আশা করি আপনার সহযাত্রীরাও এবার আপনার লেখায় ভালোবাসা ও গঠনমূলক মন্তব্য রেখে আপনাদের এই বন্ধনকে আরও সুন্দর করে তুলবেন।
-
-
আপনার এই কথাগুলোর সাথে একদম একমত, আসলে আমরা সবাই একে অপরকে একটু সাপোর্ট করলেই কিন্তু লেখালেখির আনন্দটা অনেক বেড়ে যায়!
-
Friends
Zahidul Jamy
@zahidul
মোঃ বায়েজীদ
@bayejid
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Shojan Maria Shoche
@shojanmaria
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia


ভালোবাসা যখন দ্বিমুখী হয় তখনই লেখকমঞ্চ হয়ে ওঠে সত্যিকারের প্রাণবন্ত…..🤍🖤