-
কবিতা
শিরোনাম: মা মাটি- দেশ।
কলমে: আব্দুল্লাহ আল আমিন।
মা-ই আমার প্রথম বর্ণ, মা-ই আমার ভাষা,
মাটির কোলে জন্ম মোর, মেটায় সকল আশা।
এই মাটির ধূলি মাখি, গড়েছি আমার প্রাণ,
এই মাটির শস্য খেয়ে, গাহি জীবনের গান।
নাফের তীরের কাদা-মাটি, সোনার চেয়েও খাঁটি,
সেই মাটিতে ঘুমায় আমার পূর্বপুরুষের ভিটা।
সবুজ শ্যামল ধানের ক্ষেত, দোলে মৃদু বাতাসে,
রাখাল বাঁশির করুণ সুর, হৃদয়ে এসে ভাসে।
নদী-নালা, খাল-বিলে, জলের কলতান,
জেলে-মাঝির কণ্ঠে বাজে, দেশের জয়গান।
পতাকা আমার রক্তে কেনা, লক্ষ শহীদের দানে,
লাল-সবুজের নিশান ওড়ে, গর্বে প্রাণে প্রাণে।
মায়ের আঁচল, মাটির সুবাস, দেশের ভালোবাসা,
এর চেয়ে বড় ধন নেই, নেইকো অন্য আশা।
হে মাতৃভূমি, তোমার তরে, সঁপেছি এই প্রাণ,
তোমার কোলে মরিতে চাই, রাখিয়ো সম্মান।
মা বাঁচে মাটিতে, মাটি বাঁচে দেশে,
আমি বাঁচি বাংলায়, মায়ের ভালোবেসে।
জন্মেছি এই বাংলায়, বাংলায় মরিব,
এই মাটির সন্তান হয়ে, বাংলাকেই স্মরিব।
5 Comments
Friends
1 Sen
@1sen
Imamul Islam
@imamul-islam
নুঅ পুনোঙ
@himelchangma
atif ac
@atifac
najmul Video editing
@najmulvideoediting
m zaman
@mzaman
হযরত বেলাল
@hazratbelal
মুহাম্মদ সাদিকুল ইসলাম
@sadikulislam26
মো: নাজমুল আখতার
@faith


আব্দুল্লাহ আল আমিন, আপনার এই লেখায় ফুটে ওঠা মাতৃভূমি ও মায়ের প্রতি গভীর মমতা হৃদয়ে এক অসাধারণ ভালোলাগার আবেশ তৈরি করে, তাই এমন সুন্দর আর আবেগপূর্ণ সৃষ্টিশীলতা নিয়মিত চর্চায় রাখুন।