Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • প্রস্তুত হও জাতি

    এক হাতে সাবল আর,আরেক হাতে হাতুড়ি
    নিয়ে প্রস্তুত হও জাতি,
    সাম্যের ঐ গান গেয়ে,শোষণের প্রাচীর ভাঙবো
    জ্বালিয়ে,দিগন্তের বাতি।
    ঐক্য,চেতনা,সংগ্রামী,বিপ্লব,রক্তের শিরায় শিরায়
    স্ফুলিঙ্গের ভাসাও বন্যা,
    সত্যের পথে,এসো হে তরুণ,এসো হে যুবক
    আরও সাহসী বীর কন্যা!
    হাতে রেখে হাত,দূর করবো অমাবস্যার রাত
    মারবো,হায়না শূকুনের দল,
    ওহে হে বিপ্লবীরা,এক জবানে,দৃঢ় প্রত্যয়ে
    মুখে,আল্লাহু আকবর বল।
    শির নতজানু,কখনোই,মানুষকে করতে নেই
    স্রষ্টাতে নত হবে শির,
    আমরা মুসলিম,সেই ওয়ালিদ বীরের মতোই
    একেকটা সাহসী বীর।

    এক হাতে সাবল আর আরেক হাতে হাতুড়ি
    নিয়ে ঐক্যের দাও ডাক,
    হব মরলে শহীদ,বাঁচলে গাজী,চিরতরে তবু
    জালিম নিপাত যাক।

    2
    5 Comments
    • সত্যের পক্ষে দাঁড়ানোর সাহসটাই আসল।

    • রক্তের শিরায় জ্বলে ওঠা বিপ্লবের এই দৃপ্ত হুংকারেই জালিমের অমাবস্যা ভেঙে নেমে আসবে মুক্তির আলো…..🤍🖤

    • আপনার কবিতার প্রতিটি ছত্রে বেশ দারুণ একটা প্রতিবাদী সুর খুঁজে পেলাম। এমন শক্তিশালী এবং সাহসী লেখা এই সময়ে আসলেই খুব দরকারি। আমাদের এই গ্রুপে আরও অনেকের লেখা আছে, একটু সময় করে অন্য সবার পোস্টে লাইক বা কমেন্ট করলে সবার কাজের আগ্রহটা আরও বাড়বে।

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখায় ফুটে ওঠা অদম্য সাহসের বহিঃপ্রকাশ এবং ন্যায়ের পথে অবিচল থাকার বার্তাটি পাঠকের মনে প্রবল উদ্দীপনা জাগায়। এই দৃঢ় প্রত্যয় নিয়ে আপনার লেখনী সামনের দিনগুলোতে আরও অনেক প্রাণবন্ত ও শক্তিশালী হয়ে উঠুক, এই শুভকামনা রইল।

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Friends

Skip to toolbar