Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • টাকা নাই বন্ধন নাই

    রক্তের বন্ধন বলতে,কোনো শব্দ নেই
    যে বন্ধনে পুরুষের আবেগে মাটি,
    টাকা ছাড়া যে কোনো সম্পর্ক মূল্যহীন
    টাকা পুরুষকে করে খাঁটি।
    পুরুষ মানুষের আবেগের দাম নাই
    পুরুষ মানুষের টাকার দাম আছে
    টাকা আছে বন্ধন আছে,
    টাকা নাই, বন্ধন নাই!
    পুরুষ মানুষের দু’হাত ভরে টাকা চাই।
    পুরুষ মানুষ,সম্পর্কের চার দেয়ালের
    মায়ায় থাকে আটক,
    পুরুষ মানুষের সাথে,কাছের বা দূরের
    সবাই করে নাটক।
    পুরুষ মানুষের গতিপথ চিরকালের জন্য
    করতে চাই সবাই রোধ,
    পুরুষ মানুষ কি খেলার পুতুল নাকি
    নাকি পুরুষ নির্বোধ?

    আত্মার আত্মা বলতে,কোনো বাঁধন নেই
    সবি,টাকার খেলা,
    টাকা থাকলে,ভালোবাসাটা বেঁচে থাকে
    না হলে অবহেলা।

    3
    6 Comments
    • “টাকা আছে বন্ধন আছে, টাকা নাই, বন্ধন নাই”—লাইনটা সত্যিই মনে দাগ কাটলো।

    • টাকার হিসেবেই বাঁধা পড়ে যায় পুরুষের প্রতিটি সম্পর্কের সুতো আবেগের কোনো মূল্য থাকে না এই নিষ্ঠুর বাস্তবতার হাটে…..🤍🖤

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখাটা পড়ে একদম বাস্তবতার কঠিন দিকটা সামনে চলে এলো, মনের অনেক না বলা কথা খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।

    • বাস্তব জীবনের কঠিন এক সত্যকে আপনি খুব সাহসের সাথে শব্দে ফুটিয়ে তুলেছেন, বিশেষ করে সম্পর্কের সাথে অর্থের টানাপোড়েনের বিষয়টি বেশ গভীরভাবেই ফুটে উঠেছে। প্রতিটি লাইনে ফুটে ওঠা তিক্ত অভিমানগুলো পাঠককে নিজের অজান্তেই ভাবনার জগতে নিয়ে যায় এবং ছন্দময় উপস্থাপনাটিও বেশ সাবলীল। আপনার লেখনীতে আরও কিছু নতুন শব্দ বা রূপক যোগ করলে এর আবেদন হয়তো আরও বহুগুণ বেড়ে যাবে, তাই নিয়মিত কলম চালিয়ে যান।

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Skip to toolbar